পণ্য বা সেবা ডিজাইনের পর্যায়,বিবেচ্য বিষয়,শ্রেণিবিভাগ,বৈশিষ্ট্যসমূহ
1. ইভা এবং শোভা ইলেকট্রনিকস্ দুটি প্রতিষ্ঠানই LED টিভি । উৎপাদন ও বিপণন করে। ইভা ইলেকট্রনিকস তাদের পণ্যটি ভোক্তাদের আকৃষ্ট করার জন্য বাহ্যিক সৌন্দর্যের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এ প্রতিষ্ঠানটি ভোক্তাদের কোনো প্রকার বিক্রয়োত্তর সেবা দেয় না। আর শোভা ইলেকট্রনিকস্ পণ্যের উপযোগিতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ভোক্তাদের পণ্যের গ্যারান্টি দিয়ে থাকে। প্রতিষ্ঠান দুটি ভিন্ন কৌশল অবলম্বন করলেও উভয় সফলতা অর্জন করেছে।
পণ্য কী ?
'পণ্যের ডিজাইন ভোক্তাকে পণ্য কিনতে আকৃষ্ট করে'—ব্যাখ্যা করো ।
'ইভা ইলেকট্রনিকস্ পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোন ধরনের ডিজাইন অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
ইভা ও শোভার পণ্যের মধ্যে কোন ডিজাইনটি তুমি উত্তম মনে করো? ব্যাখ্যা করো ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
এশা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি-ঢাকার নিউ মার্কেটে বৈশাখী ফ্যাশন হাউজ' প্রতিষ্ঠা করেন। প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে তিনি ভোক্তাদের পছন্দ অনুযায়ী কাপড়ের ডিজাইন করে থাকেন। তার ডিজাইনকৃত পোশাক ভোক্তাদের কাছে ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে মিসেস তাজরীন 'ফাল্গুনী ফ্যাশন হাউজ' নামে একটি শো- রুম বনানীতে প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটি কম্পিউটার গ্রাফিক্স প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের কাপড় তৈরি করে এবং বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শন করে। এতে ফাল্গুনী ফ্যাশনের বিক্রয় ব্যাপক বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সাফল্য অর্জন করে।
মি. নওমি যশোরের বড় বাজারে একটি টেইলারিং শপের মালিক। তিনি ক্রেতাদের চাহিদা এবং সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক ও রুচিসম্মত ডিজাইনের পোশাক তৈরি ও সরবরাহ করে থাকেন। এতে করে তার প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেজন্য ক্রেতাদের বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মিলকো বেকারি' উন্নতমানের বিস্কুট ও গাউরুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করে। ইদানীং প্রতিষ্ঠানটি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হওয়ায় আকর্ষণীয় মোড়ক 'ব্যবহার করে পণ্য বাজারজাত করার চিন্তা করছে।
আরিয়ান লি, 'সুপার কিট' নামে মশা মারার এরোসোল উৎপাদন করে। বর্তমানে প্রতিষ্ঠানটি এ পণ্যের ডিজাইন পরিবর্তনের মাধ্যমে আরও কার্যকারিতা বাড়িয়ে 'সুগার কিট গোল্ড' নামে বাজারে ছাড়ে। এতে বিক্রয় বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ মুনাফা অর্জিত হয়। অন্যদিকে 'গ্লোব লি.' তার পণ্যের বহিরাবরণের পরিবর্তনের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করলেও তেমন সফলতা পায়নি।