প্রকল্পের প্রমান
1.
ইমরান কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। এমতাবস্থায় সে গ্রামের একজন কবিরাজের কাছে গেলে কবিরাজ বললো, শরীরের অভ্যন্তরীণ সমস্যার কারণে জ্বর হয়েছে। এরপর সে হাসপাতালের একজন চিকিৎসকের কাছে গেল। চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করলেন, রক্ত পরীক্ষা করলেন এবং সবশেষে বললেন, সে টাইফয়েড জ্বরে আক্রান্ত।
প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?
কাজ চালানো প্রকল্প বলতে কী বোঝায়?
উদ্দীপকের কবিরাজের প্রকল্পটির বৈধতা যাচাই করো।
উদ্দীপকের চিকিৎসক কি প্রকল্পের স্তরগুলো যথাযথভাবে অনুসরণ করেছেন? তোমার মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দৃশ্যকল্প-১: যিনি শিক্ষা অর্জন করেন তিনিই শিক্ষার্থী।
দৃশ্যকল্প-২: সাহিত্যিকরা হলেন সমাজের চিত্রকর।
দৃশ্যকল্প-৩: বটবৃক্ষ হচ্ছে সবিতাতপ নিরোধক পাদপ।
সামিউলের ব্যাগ থেকে কিছু টাকা হারিয়ে যায়। পাশে বসা শান্ত বললো, ভুতে নিয়ে গেছে। অন্য পাশে বসা মাহির বললো, এটা তপুর কাজ, কারণ এর আগেও সে এ ধরনের কাজ করেছে। ঘটনা গড়াতে গড়াতে পরে কর্তৃপক্ষের কাছে বিষয়টি যায়। সিদ্ধান্ত আসে ব্যাগের উপরের আঙুলের ছাপ নিলে প্রকৃত চোর ধরা পড়বে। পরে সে মোতাবেক চোর ধরা পড়ে।

প্রাইমারি স্কুল ছুটির পর জবা বাড়িতে আসেনি দেখে দাদির ধারণা হলো যে তার নাতিকে ভূতে নিয়ে গেছে। জবার আব্বা দিদার সাহেব বললেন, "সব ধরনের অনুমান প্রসূত ধারণাই প্রকল্প রূপে গ্রহণযোগ্য নয়। প্রকল্পের যথাযথ নিয়ম মেনেই ঘটনার কারণ খোঁজা দরকার।" তাই তিনি জবাকে পাওয়ার জন্য থানার দ্বারস্থ হলেন।