ভোক্তা বাজার
1. ইয়াশা জাপানের একটি বিখ্যাত মটরগাড়ী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের কথা চিন্তা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বিপণন করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সফলতা লাভে সক্ষম হয়। ভোক্তারাও এ প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করে সন্তুষ্ট।
শিল্প কী?
"শিল্প বাজারের সদস্য সংখ্যা কম"- ব্যাখ্যা করো।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের বাজারের জন্য পণ্য বিপণন করছে? ব্যাখ্যা করো।
প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজারের বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার করেছে তা কি সঠিক? তোমার মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'বুকস ট্রেড' একটি জনপ্রিয় অনলাইনভিত্তিক বইয়ের বাজার। প্রতিষ্ঠানটি দেশ বিদেশের সকল ধরনের বই বিক্রি করে। ক্রেতারা মোবাইল অ্যাপের মাধ্যমে বই অর্ডার করলে দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি পায়। প্রতিষ্ঠানটি বাজারমূল্য থেকে কম দামে বই - বিক্রি করে থাকে। তাছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষ্যে এটি মূল্যছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করে থাকে।
অংসিং ও তংসিং দুই ভাই কাঁকড়া ব্যবসায়ের সাথে জড়িত। অংসিং ছোট কাঁকড়ার বাচ্চা কিনে সেগুলোকে তিন মাস লালন-পালনের মাধ্যমে বড় করে চীনে রপ্তানি করে। তংসিং কক্সবাজার ও খুলনা অঞ্চলে বাজার থেকে 'মা' কাঁকড়া কিনে প্রজননের মাধ্যমে বাচ্চা কাঁকড়া উৎপাদন করে। উৎপাদিত বাচ্চা কাঁকড়া দেশের অভ্যন্তরে বিভিন্ন খামারিদের কাছে বিক্রি করে।