শিল্প বিপ্লবের ধারণা
1.
ইসমাইল শেখ তারুণ্যদীপ্ত একজন টগবগে যুবক। দেশে নিজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পেরে অবশেষে সে মালয়েশিয়াতে কাজের সন্ধানে পাড়ি জমালো। প্রায় দশ বছর পর নিজ এলাকায় ফিরে ইসমাইল শেখ অবাক হয়ে গেলো। কেননা অনেক ছোট-বড় কারখানা গড়ে উঠেছে এলাকায়। আরও গড়ে উঠেছে অসংখ্য সেবাদানকারী প্রতিষ্ঠান। কাজের সন্ধানে তাদের এখন অন্য এলাকায় যেতে হয় না।
'Virgin Queen' নামে কাকে ডাকা হতো?
পেশা বলতে কী বোঝায়?
মালয়েশিয়া ফেরত ইসমাইল শেখের এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি পাঠ্যপুস্তকে যে ঐতিহাসিক ঘটনাটির সাথে সাদৃশ্যপূর্ণ ৩ তার বৈশিষ্ট্য বর্ণনা করো।
উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটি মানবকল্যাণের দিগন্তকে প্রসারিত করেছে- উদ্দীপক ও পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অষ্টাদশ শতাব্দীর শেষভাগ থেকে উনবিংশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্ত সময়ে ইংল্যান্ডের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, উৎপাদন ব্যবস্থাপনা, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে এক সুদূরপ্রসারী পরিবর্তন পরিলক্ষিত হয়। পরবর্তীতে যার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আর এ নেতিবাচক প্রভাবজনিত সমস্যা মোকাবিলায় আধুনিক সমাজকর্মের জন্ম হয়।
১৭৬০ সাল হতে ১৮৫০ সালের মধ্যে প্রথমে ইংল্যান্ডে, পরবর্তীতে ইউরোপ ও পৃথিবীর অন্যান্য দেশে উৎপাদন, প্রযুক্তি, যাতায়াত ও যোগাযোগ ক্ষেত্রে আমূল
পরিবর্তন সূচিত হয়। এ পরিবর্তনের ফলে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলেও মানবজীবনে নতুন নতুন জটিল সমস্যার সৃষ্টি হয়। আর এ সমস্যা মোকাবিলায়
বিজ্ঞানসম্মত উপায় হিসেবে একটি সুনিদিষ্ট পদ্ধতির উদ্ভব হয়।