আশা
1. উদ্দীপক অংশ-১: ধনাঢ্য ব্যবসায়ী মিজান সাহেব। সারাদিন ব্যবসায়, টাকাপয়সা বিত্ত- বৈভব এই তার ধ্যান জ্ঞান। এ সবের পিছনে ছুটতে গিয়ে শরীরেও বাসা বেঁধেছে নানা অসুখ বিসুখ। তাইতো নয়িমিত হাঁটাহাঁটি ওষুধ-পথ্য চলছে।
উদ্দীপক অংশ-২: অনেকদিন পর মিজান সাহেব গ্রামে এসেছেন বৃদ্ধ বাবা-মাকে দেখতে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলেন না। গ্রামের মানুষ তার বাবা-মাকে সারাক্ষণ - আগলে রাখে। নিজেরা দারিদ্র্যের মধ্যে থেকেও এখানে সবাই সবার। এত বয়সেও বাবা-মার শারীরিক কোনো সমস্যাও নেই।
'আশা' কবিতাটি কবির কোন কাব্যগ্রশ্ন থেকে সংকলিত?
'আশা' কবিতায় কবি কোথায় হারিয়ে যেতে চান?
উদ্দীপকের মিজান সাহেবের মাধ্যমে 'আশা' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপকের গ্রামবাসীর অন্তরালেই কবি হারিয়ে যেতে চান- বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের কোন কবিতায় গণমানুষের প্রতি একাগ্রতা ও মনুষ্যত্বের সুগভীর সংবেদনা প্রতিফলিত হয়েছে?
(i) জাবেদ মোড়ল সারা জীবন অন্যের জায়গাজমি, বাড়ি দখল করে সম্পদের পাহাড় গড়েছে। আত্মকেন্দ্রিক জাবেদ নিজের আত্মীয়স্বজন, প্রতিবেশী কারো কোনো উপকারে আসে না। সেরা ধনী লোকে পরিণত হওয়ার নেশায় শুধু একের পর এক অন্যায় করে গেছে। এত কিছুর মালিক হয়েও রাতে শান্তির ঘুম আসে না।
(ii) বাদল মাঝি খেয়া পারাপার করে যা আয় করে তা দিয়েই তাদের তিনটি প্রাণীর সংসার চলে । ছেলে সন্তান নেই, তাতে কোনো দুঃখ নেই । একমাত্র মেয়ে সন্তানের মুখের হাসিই যেন তাদের সমস্ত সুখ। বৃষ্টি এলেই ঘর ভিজে যায় পানিতে, বেড়ার ফাঁক দিয়ে আসে রাতের শীত তবুও কোনো দুরাশা বা গ্লানি তাদের গ্রাস করে না। এত কষ্টের মাঝেও পরম তৃপ্তি অনুভব করে ।
'আশা' কবিতায় 'সোনা-রূপায় পাহাড়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
কোনটি সিকান্দার আবু জাফরের রচনা ?