উপন্যাসঃ কাকতাড়ুয়া
1.
উদ্দীপক-১: এ দেশের মাটি আমার শরীরের মাংসের মতো, কেউ চাইলেই আমার শরীর থেকে মাংস কেটে দিতে পারি না। এ দেশের বাতাস, আমার প্রতিটি বিশুদ্ধ নিঃশ্বাস, কেউ চাইলেই আমার নিঃশ্বাসের বাতাসে বারুদের গন্ধ ছড়াতে পারে না। উদ্দীপক-২: মিয়ানমারের সরকারি বাহিনী রাখাইন প্রদেশের রোহিঙ্গা জনগোষ্ঠী নিধনে মেতে উঠেছে। তারা নির্বিচারে অগণিত রোহিঙ্গাকে হত্যা করছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে । প্রাণ ভয়ে তারা দলে দলে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।
'আমার নাম যুদ্ধ'- কথাটি বুধা কাকে বলেছিল?
কলেরা আমাকে খেতে পারেনি। আমি তোমাদের জন্য বেঁচে আছি।'- ব্যাখ্যা করো।
উদ্দীপক-১-এ 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো ।
“ঘটনার সাদৃশ্য থাকলেও শুধু উদ্দীপক-২ 'কাকতাড়ুয়া' উপন্যাসের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি। এর জন্য উদ্দীপক-১ এর ভাবকেও পরিপূরক হিসেবে গ্রহণ করতে হয়। - মন্তব্যটি বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বুধা স্কুলের স্মৃতি মনে করতে চায় না কেন?
সমীর মুক্তিযুদ্ধে বাবা-মাকে হারিয়ে এখন একেবারে স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্য বা অন্য কারো জন্য সে সামান্যতম চিন্তা পর্যন্ত করতে পারে না। হতাশাগ্রস্ত সমীরের জীবনে এখন শুধুই শূন্যতা। প্রত্যাশাহীন জীবনে তাই আর নতুনের কোনো হাতছানি তাকে নব আনন্দে উদ্বেলিত করে না।
উদ্দীপকের সমীর ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মধ্যে মিল রয়েছে যে বিষয়ে তা হলো—
বুধা হিংস্র শকুন ভাবে কাকে?
বুধার কয়জন ভাই-বোন কলেরায় মারা যায়?