আশা
1.
উদ্দীপক-১:
সবাই তো সুখী হতে চায়…..
তবু কেউ সুখী হয় কেউ হয় না
জানিনা বলে যা লোকে সত্যি কি না
কপালে সবার নাকি সুখ সয় না
আশায় আশায় তবু এই আমি থাকি
যদি আসে কোনোদিন সেই সুখ পাখি ।
উদ্দীপক-২: আর কি দিব? মুখের হাসি ভরসা ভরা প্রাণ,
সুখের মাঝে দুখের মাঝে আনন্দময় গান ।
‘আশা' কবিতায় উল্লিখিত মানুষ কোথায় আলো জ্বালতে পারে?
বিত্ত-সুখের দুর্ভাবনা কীভাবে মানুষের আয়ু কমায়?
কোন দৃষ্টিকোণ থেকে উদ্দীপক-১ 'আশা' কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক-২-এর বক্তব্য 'আশা' কবিতায় বর্ণিত কবির প্রত্যাশাকে তুলে ধরেছে বলা যায় কি? তোমার মতামত ব্যক্ত করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের কোন কবিতায় গণমানুষের প্রতি একাগ্রতা ও মনুষ্যত্বের সুগভীর সংবেদনা প্রতিফলিত হয়েছে?
(i) জাবেদ মোড়ল সারা জীবন অন্যের জায়গাজমি, বাড়ি দখল করে সম্পদের পাহাড় গড়েছে। আত্মকেন্দ্রিক জাবেদ নিজের আত্মীয়স্বজন, প্রতিবেশী কারো কোনো উপকারে আসে না। সেরা ধনী লোকে পরিণত হওয়ার নেশায় শুধু একের পর এক অন্যায় করে গেছে। এত কিছুর মালিক হয়েও রাতে শান্তির ঘুম আসে না।
(ii) বাদল মাঝি খেয়া পারাপার করে যা আয় করে তা দিয়েই তাদের তিনটি প্রাণীর সংসার চলে । ছেলে সন্তান নেই, তাতে কোনো দুঃখ নেই । একমাত্র মেয়ে সন্তানের মুখের হাসিই যেন তাদের সমস্ত সুখ। বৃষ্টি এলেই ঘর ভিজে যায় পানিতে, বেড়ার ফাঁক দিয়ে আসে রাতের শীত তবুও কোনো দুরাশা বা গ্লানি তাদের গ্রাস করে না। এত কষ্টের মাঝেও পরম তৃপ্তি অনুভব করে ।
'আশা' কবিতায় 'সোনা-রূপায় পাহাড়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
কোনটি সিকান্দার আবু জাফরের রচনা ?