ক্ষুদ্র ও মাঝারি শিল্প
1. 'উনিশ বিশ' নামক একটি প্রতিষ্ঠান ২০১২ সালে ২০ কোটি টাকা এবং ২০০ জন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য ব্যাপক হারে চাহিদা সৃষ্টি করায় ২০১৭ সালে আরও ১৫ কোটি টাকা এবং ১০০ জন শ্রমিক নিয়োগ দিয়ে ব্যবসায় সম্প্রসারণ করে। বর্তমানে সংগঠনটি জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।
মিতব্যয়ী উৎপাদন মাত্রা কী?
ক্ষুদ্র এন্টারপ্রাইজে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়" ব্যাখ্যা করো।
২০১২ সালে 'উনিশ-বিশ' যে ধরনের এন্টারপ্রাইজ ছিল তা ব্যাখ্যা করো।
উদ্দীপকের প্রতিষ্ঠানটির ২০১৭ সালের কাঠামোগত ধরন উল্লেখপূর্বক জাতীয় অর্থনীতিতে এর অবদান মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব এনামুল ৫০ লক্ষ টাকা ব্যয়ে 'সান্তনা ডায়াগনস্টিক' নামে ৫ তলাবিশিষ্ট একটি ডায়াগনস্টিক সেন্টার তৈরি করেন। তিনি তার সেন্টারে ১ কোটি টাকার রোগনির্ণয় যন্ত্রপাতি কেনেন। কর্মকর্তা, নার্স এবং টেকনিশিয়ান হিসেবে ২৫ জন ব্যক্তি নিয়োগ দেন। রোগীর চাহিদা বাড়ায় তিনি প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। জনাব এনামুলের ধারণা রোগী বাড়লে তিনি পরীক্ষা-নিরীক্ষা ফিস কমাতে পারবেন।
ঢাকার মিসেস রোকেয়া ৯০ লক্ষ টাকা এবং ৫০ জন মহিলা নিয়ে একটি হস্তশিল্পের ব্যবসায় শুরু করেন। তার উৎপাদিত হস্তশিল্পজাত দ্রব্যের ডিজাইন ও মান উন্নত হওয়ায় ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। ফলে তার প্রতিষ্ঠানে উৎপাদিত দ্রব্যের চাহিদা ব্যাপক উড়ে যায়। এ বর্ধিত চাহিদা পূরণের উদ্দেশ্যে বর্তমানে তিনি সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন করেন। এতে তিনি তার ব্যবসায়ে সফলতা অর্জন করেন।