বিশ্ব ভ্রাতৃত্ব ও শান্তিরক্ষার মুসলিম উম্মাহর দ্বায়িত্ব
1. 'উর্দুওয়াত' শব্দের অর্থ কী?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নুরুল করিম এলাকার কিছু ছেলেদের সাথে মিশে কলেজগামী মেয়েদের
নানা ইঙ্গিতপূর্ণ কথা বলে উত্যক্ত করে। তার বাবা নানা শাস্তি দিয়েও
তাকে একাজ থেকে ফেরাতে না পেরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির কাছে
এলাকার ছেলেদের একাজ থেকে ফেরাতে সহায়তা চাইলে তিনি ক্ষিপ্ত
হয়ে এ বিষয়ে ছেলেকে শাসন করার কথা বলে বিদায় দেন। এ কথা
শুনে স্থানীয় মাওলানা হোসাইন খালেদি বলেন

ড. আসিফুল্লাহ বলেন, 'মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান যাই বলা হোক না কেন আদি পিতা-মাতার দিক থেকে এক অনন্য বন্ধনে আমরা সবাই আবদ্ধ। এটা এক প্রকা: রক্তের বন্ধন ও বটে। আমরা একে অপরের সহযোগিতায় নিমগ্ন থাকলে অধিকতর শান্তি নিরাপত্তা ও উন্নতির সোপানে আরোহণ করতে পারব'।
তাঁর বক্তব্য শুনে ড. আমিন বলেন, 'মানুষ মাত্রই একটি সুনির্দিষ্ট অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাই শুধু পারস্পরিক সহযোগিতা নয়, বরং কোনো মানুষের জান-মাল, ইজ্জত-আবা যেন কারো দ্বারা কোনোভাবে বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকা উচিত'।
মধ্য এশিয়ার একটি অঞ্চলে নানা ধর্ম, বর্ণ, গোত্র ও ভাষার লোকজন একত্রে বসবাস করে। তারা পারস্পরিক স্বার্থ সংরক্ষণ, বিরোধ মীমাংসা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকল্পে একত্রে কাজ করার জন্য একটি কমিটি গঠন করে। কিন্তু নামাজের নিয়ম- কানুন বিষয়ে দুটি দলের বিরোধ সকলকে ভাবিয়ে তোলে। তখন কমিটি উক্ত বিরোধ মীমাংসার জন্য বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব জনাব শিহাব উদ্দীনকে আমন্ত্রণ জানান। যিনি প্রাঞ্জল ভাষা, যাদুময়ী ও জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য বিখ্যাত। তাছাড়া তিনি ইলম ও আমলের পূর্ণ সমন্বয় সাধনের চেষ্টা করেন। তাকে আমন্ত্রণ বিষয়ে কমিটির এক সদস্য জনাব মাহতাব চৌধুরী বলেন 'জনাব শিহাব উদ্দীন একজন সার্থক দীন প্রচারক'।
শিক্ষক পাঠদানকালে ছাত্র/ছাত্রীদেরকে জিজ্ঞাসা করেন বিশ্ব ভ্রাতৃত্ব ও ইসলামী ভ্রাতৃত্ব কী? ছাত্র/ছাত্রীরা বলল বিশ্বের সকল মানুষের মধ্যে সুসম্পর্ক, সাম্য, নিরাপত্তা ও পারস্পরিক সাহায্য সহযোগিতা এবং ঐক্য প্রতিষ্ঠিত করা। পরিশেষে শিক্ষক বললেন সকল মানুষ আদম (আ) ও হাওয়া (আ) এর বংশধর। সুতরাং পৃথিবীর সকল মানুষ ভাই ভাই। এ সম্পর্কে মহানবী (স) বলেন, তোমার সকলেই এক আদম হতে উৎসারিত। আর আদম মাটির তৈরি।