বাংলা ১ম পত্র
1. উল্লিখিত দিকটির সাথে যে বাক্যটি সংগতিপূর্ণ তা হলো—
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ফয়সাল অত্যন্ত অলস। সারাদিন অলসতায় সময় কাটে তার। কোনো স্বপ্নকে বাস্তবায়িত না করতে পারায় সে অত্যন্ত দুঃখিত। একসময় তার স্বপ্নগুলো পরিশ্রমী কর্মঠ বন্ধুদের সফলতায় হারিয়ে যায় ।
নাসির পিএইচডি করতে কানাডা গিয়েছে। সেখানে যাওয়ার পর থেকে দেশের কথা তার খুব মনে পড়ে। সেখান থেকে মাকে চিঠি লিখছে, মা আমার কিছু ভালো লাগে না। সারাক্ষণ অন্তর জুড়ে আছো তুমি আর আমার স্বজনেরা। খুব মনে পড়ে সবাইকে, বিশেষ করে তার গ্রামের কথা। বিশ্ববিদ্যালয়ে থাকতে সময় পেলেই গ্রামে চলে যেত সে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য তাকে বিমোহিত করে দিত। এখানে এসে সব স্মৃতিগুলো মনে পড়ায় তার কিচ্ছু ভালো লাগে না ।
কথাসাহিত্যে প্রকৃতিকে যেন জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে 'পথের পাঁচালী' ও 'আরণ্যক' উপন্যাসে প্রকৃতি যেন চির নবীন রূপে ফিরে এসেছে। অপু-দুর্গা আরও অনেকে এরা যেন চিরকালে প্রকৃতির সন্তান। এরা যায় আসে থাকে না। কিন্তু প্রকৃতি চিরকালই নানা রূপে, রসে, গন্ধে, বর্ণে বিরাজমান থাকে ।
প্রতিদিনের মতো সেদিনও আমরা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেছি। বাড়িতে আলো জ্বালানো মানা। যদি দূর থেকে দেখা যায়! পাশের গাঁয়ে মিলিটারী আসার গুজব শোনা যাচ্ছিল। যদি তা সত্যি হয়। আগে থেকেই তাই বাড়তি সতর্কতা সকলের। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। বাইরে গুলির শব্দ। মানুষের চিৎকার। কান্নার আওয়াজ। গুজব তাহলে সত্যি। সে রাতটা কোনোমতে বাড়ির পেছনের খালটার কাদায় ডুবে কাটালাম। সকালে গ্রামের যে দৃশ্য দেখলাম তা নরকতুল্য। চারদিকে লাশ, পোড়া বাড়ি, মৃত শিশু, বৃদ্ধ, নারী। থ্যাতলানো ছিন্নভিন্ন শরীর। বীভৎসতার ভয়াল রূপ ।