উৎপাদন ব্যবস্থাপনার মৌলিক বিষয়বস্তু
1. উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত কার্যাবলিকে কী বলে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'ডন ইলেকট্রনিক্স' বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পণ্যকে অধিকতর কার্যকর, ও মানসম্পনন্ন করার লক্ষ্যে উৎপাদন ব্যবস্থায় কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও ক্রেতাদের সামর্থ্য, বুচি ও পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে একেবারেই তার উপযোগী করে পণ্য উৎপাদন ও বিপণন করে। এর ফলে প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
জনাব শাওনের 'টিম্বার মার্ট' নামে একটি আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। তিনি নিজে কাঁচামাল সংগ্রহ, পরিকল্পনা, কাজ পরিচালনা, রূপান্তরকরণসহ প্রতিটি কাজের সাথে জড়িত। ফলে উন্নত মানের আসবাবপত্র তৈরি হওয়ায় তার প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ে। বর্তমানে তিনি তার উৎপাদিত পণ্য বিক্রির জন্য বিভিন্ন শহরে নিজস্ব শো-রুম স্থাপন করে কিছু সংখ্যক বিক্রয়কর্মী নিয়োগ দেন। কিন্তু তিনি দেখলেন যে, শো-রুমের মাধ্যমে আশানুরূপ বিক্রি হচ্ছে না। তাই তিনি চিন্তিত হয়ে পড়েন।
জনাব X রাজশাহীর একজন দাঁতের চিকিৎসক। তিনি আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। তিনি অনেক সময় ঢাকায় অবস্থানরত বিদেশী ডাক্তার নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন। কিন্তু এরপরও কাঙ্খিত সেবা পাওয়ার ব্যাপারে রোগীদের মনে সংশয় থাকে। কর্তৃপক্ষ বিভিন্ন তথ্য উপস্থাপন করে সকলের আস্থা অর্জনের চেষ্টা করছে।
আইকন কোম্পানি একটা গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে সুনামের সাথে গাড়ি উৎপাদন করে আসছে। তারা উৎপাদন ব্যবস্থাপনার পণ্যকে অধিক কার্যকর ও মানসম্পন্ন করার লক্ষ্যে উন্নত প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে বিশ্লেষণমূলক পদ্ধতি PERT এর মাধ্যমে পণ্য উৎপাদন করে। বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে তারা পণ্যের উৎপাদন ব্যায় কমানোর কথা ভাবছে। যাতে ক্রেতারা কম মূল্যে মান-সম্পন্ন পণ্য ক্রয় করতে পারে পাশাপাশি যাতে মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। এ বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তারা উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে।