সংগঠনের ধারণা
1. উৎপাদনের গুরুদায়িত্ব বহনের জন্য সংগঠক বা উদ্যোক্তাকে কী বলা হয়?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আলাউদ্দীন তার দশ বন্ধুকে নিয়ে স্বেচ্ছায়, সমানাধিকার ও সমান দায়িত্বের ভিত্তিতে একটি মৎস্য খামার গড়ে তোলে। কিন্তু মূলধনের স্বল্পতা, অদক্ষ পরিচালনা ও মতবিরোধের কারণে এই মৎস্য খামার আশানুরূপ মুনাফা অর্জন করতে পারেনি। অন্যদিকে, বেলাল ও আজগর চুক্তির ভিত্তিতে পরস্পরের ওপর বিশ্বাস ও অসীম দায়- দায়িত্ব নিয়ে একটি কার্টুন ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। এতে যে মুনাফা হয় তা চুক্তি অনুসারে বণ্টিত হয়।
বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা মি. ‘খ’ চাকুরির পরিবর্তে একটি বুটিক কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি একাই ব্যবসায় উপকরণ সংগ্রহ ও দেখাশুনা করেন। এতে ব্যবসার উন্নতি হয় এবং মুনাফা অর্জন করেন। ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধনের প্রয়োজন হয়। তিনি নিকটস্থ একটি এনজিও হতে ঋণ গ্রহণ করেন। এনজিওটি ক্ষুদ্র ঋণ প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরকম অনেক এনজিও আমাদের দেশে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
মি. করিম একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে গ্রামে ফিরে নিজ চেষ্টায় একটি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার তার হাতেই। ব্যবসায়িক দায়-দায়িত্ব নিজেই বহন করেন। অন্যদিকে মি. রহিমের প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা ২০ জন। তারা যৌথভাবে মূলধনের যোগান দেয় এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করেন। তবে যে কোনো একজন সদস্যের মৃত্যুতে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে ৭যায়।
X, Y ও z তিন জনে চুক্তিবদ্ধ হয়ে একটি কারবার প্রতিষ্ঠা করেন। তিনজনের মালিকানার অংশও সমান নয়। মূলধন স্বল্পতার কারণ তারা লাভবান হচ্ছেন না। সাংগঠনিক কাঠামোর জন্য তারা শেয়ারও বিক্রি করতে পারছে না। অথচ পাশের ‘এ্যাপেক্স লিমিটেড কোম্পানি' প্রতিষ্ঠানে শেয়ার বিক্রির মাধ্যমে প্রচুর মূলধন সংগ্রহ করেছে।