ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ
1. ঋণের আধিক্য ও স্বল্পতা উভয়ই দেশের জন্য ক্ষতিকর। উভয় অবস্থায় দেশের উৎপাদন, বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন চরমভাবে ব্যাহত হয়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ঋণ নিয়ন্ত্রণ আবশ্যক। সরকার একটি ব্যাংককে ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়। ব্যাংকটি সুদের হার বাড়িয়ে-কমিয়ে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফলে দেশে ঋণ নিয়ন্ত্রণে কার্যকর প্রভাব লক্ষ করা যাচ্ছে।
ঋণ নিয়ন্ত্রণ কী?
ঋণের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংককে বলা হয় এবং কেন?
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণে কোন পদ্ধতি ব্যবহার করে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে দায়িত্বপ্রাপ্ত ব্যাংকটির ঋণ নিয়ন্ত্রণের যৌক্তিকতা মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দেশের মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা অপরিসীম। বিভিন্ন কারণে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে ব্যাংকটি তার সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। তবুও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় ব্যাংকটি ঋণ প্রদানের ক্ষেত্রে কতগুলো খাত সুনির্দিষ্ট করে দেওয়ায় ঋণ সরবরাহে স্থিতিশীলতা আসে।
তোহা ব্যাংক লি. তার কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করে আসছিল। 'কোভিড-১৯'-এর কারণে ব্যাংকটি অর্থ সংকটে পড়েছে। উক্ত ব্যাংকটি ঋণ প্রদানকারী একটি বৃহৎ ব্যাংকের নিকট ঋণের আবেদন করে। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংকের আর্থিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে প্রথমত ব্যাংকের সুদ হ্রাস করে। এমনকি উত্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যাংকের জমার হারও কমিয়ে দেয়। উক্ত প্রতিষ্ঠানটি দেশের সকল অংশের মধ্যে সুষম উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলে প্রকল্প গ্রহণ করে থাকে।
দেশের দ্রব্যমূল্য দিন দিন বেড়েই চলেছে। এতে বাংলাদেশ ব্যাংক উদ্বিগ্ন হয়ে একটি সার্কুলার জারি করে। সেখানে উল্লেখ করা হয়- এখন থেকে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণ নিতে হলে ১% অধিক হারে সুদ দিতে হবে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর পর্যাপ্ত তারল্য থাকায় এতে কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক অন্য সার্কুলারে ব্যাংকগুলোর জমার হার ১.৫% বৃদ্ধি করে। এ সিদ্ধান্তে সব ব্যাংক সহযোগিতা করলেও ডেলটা ব্যাংক এড়িয়ে যায়। বিষয়টি অনুসন্ধানে ধরা পড়লে বাংলাদেশ ব্যাংক তাদের ঋণ সুবিধা স্থগিত করে।
বাংলাদেশ ব্যাংক বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছে দেশের জনগণ লাভজনক বিভিন্ন খাতে বিনিয়োগের পরিবর্তে ব্যাংকে অর্থ জমা রাখাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। এর ফলে ব্যাংকগুলোতে অলস অর্থের পরিমাণ দ্রুত বাড়তে থাকে। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বাজারে বিভিন্ন ধরনের সরকারি বন্ড, সিকিউরিটিজ, বিল ইত্যাদি বিক্রয় করে। এতে ব্যাপক সাড়া পাওয়া গেল। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার সকল ব্যাংকের শাখাকে ৪০% কৃষিখাতে ঋণ দেয়ার জন্য নির্দেশনা জারি করে।