ভ্রান্ত প্রত্যক্ষণ নির্ণয়
1. একজন মহিলা একদিন ঘুম থেকে উঠেই চিৎকার করে বলছে, যমদূত আমাকে ডাকছে, আমার ঘুম ভাঙ্গিয়ে দিয়েছে, এখনই আমাকে নিয়ে যাবে। বাড়ির অন্যরা দৌড়ে আসলো এবং বুঝাতে চাইল কেউ তাকে নিতে আসেনি।
মনোযোগের পরিবর্তনশীলতা কী?
জ্যামিতিক অধ্যাস বলতে কী বুঝায়?
উদ্দীপকের ঘটনাটির মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা দাও।
সন্ধ্যাবেলায় দড়িকে সাপ মনে করা উক্তিটির সাথে উদ্দীপকের ঘটনাটির তুলনামূলক আলোচনা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দৃশ্যকল্প-১: মালিহা তার বাবা মকবুল হোসেন এর সাথে সিলেট যাচ্ছে। হকারের কাছ থেকে খবরের কাগজ নিয়ে প্রথমেই ব্যবসা-বাণিজ্য এবং শেয়ার বাজারের পাতাটি পড়েন। মালিহা পাশে বসে লক্ষ করলো দূরে গাছপালা, ঘর-বাড়ি সব ওদের সাথে সাথে যাচ্ছে। হঠাৎ বান্ধবী আয়েশা ফোন করে ওকে জানালো, আকাশ থেকে কেউ একজন হুকুম করেছে ওর ফোনটা ফেলে দেয়ার জন্য। ও একটু পরে পাঁচতলা থেকে ওর ফোনটা ফেলে দেবে।

দৃশ্যকল্প-১: গত একবছর আগে তুলির বাবা মারা যায়। কিন্তু তুলি এখনও মাঝে মাঝে বাবাকে দেখতে পায় ও তার ডাক শুনতে পায়।
দৃশ্যকল্প-২: অমিত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ট্রেনযোগে ঢাকা রওনা দেয়। চলন্ত ট্রেনের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদটি তার সাথেই এগিয়ে চলেছে। অমিতের সহযাত্রী একসময় মিষ্টি জাতীয় খাবার খাচ্ছিল। পরবর্তীতে চিনিসহ চা পান করতে গিয়ে দেখে যে চা তার কাছে পানসে লাগছে।