মেট্রিক্স সংগঠন
1. একটা বৃহদায়তন প্রতিষ্ঠানের এমডি মি. আফতাব অধস্তনদের আদেশ দানের ক্ষমতা ও জবাবদিহিতা নির্দিষ্ট করে দেয়। ফলে সংগঠনের ভুল বোঝাবুঝি ও জটিলতার সৃষ্টি হয় না। তিনি লক্ষ করেন প্রতিষ্ঠানে উৎপাদিত ১০ ধরনের পণ্যের মধ্যে ৪টি পণ্যের বাজার ভালো। তাই তিনি সব পণ্যের বাজার ভালো করার জন্য সংগঠন কাঠামোয় পরিবর্তন আনেন, যেখানে দু'ধরনের ব্যবস্থাপক একই সঙ্গে কাজ করেন। একজন কার্যিক ব্যবস্থাপক এবং অন্যজন প্রকল্প ব্যবস্থাপক। উভয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্য সম্পাদন করেন। লক্ষ্য অর্জিত হওয়ার ব্যাপারে সবাই আশাবাদী।
কমিটি কী?
কার্যভিত্তিক সংগঠন শিল্প প্রতিষ্ঠানের জন্য উপযোগী কেন?
উদ্দীপকের প্রথমে সংগঠনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
'পরিবর্তিত সংগঠন কাঠামো প্রতিষ্ঠানে সফলতা বয়ে আনবে' -উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

SBL একটি ডেভেলপার প্রতিষ্ঠান। দক্ষতার সাথে মানসম্মত কাজ করায় এর ব্যবসায়িক পরিধি যথেষ্ট বেড়েছে। ঢাকার বিভিন্ন জায়গায় এর ১০টি বিল্ডিং নির্মাণের কাজ চলছে। প্রতিটি বিল্ডিং তৈরির কাজকে একেকটি প্রকল্প ধরে বিল্ডিংগুলোর জন্য একেকজন প্রকল্প ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে। আবার প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপকীয় কাজকে উৎপাদন, বিক্রয়, অর্থ ও হিসাব ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপকদের সমন্বয়হীনতার কারণে মূল লক্ষ্য অর্জনে সমস্যা দেখা দিচ্ছে।