১৯৩৫ এর ভারত শাসন আইন
1. একটি ঔপনিবেশিক রাষ্ট্রে প্রধানত দুটো সম্প্রদায় বসবাস। করে। সম্প্রদায় দুটোর বিভিন্ন সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কয়েকটি শাসনতান্ত্রিক আইন প্রণয়ন করে ব্যর্থ হয়। অবশেষে ঔপনিবেশিক কর্তৃপক্ষ পার্লামেন্টে এমন একটি আইন পাস করে যেটির মাধ্যমে। প্রদেশগুলোতে স্বশাসন প্রতিষ্ঠিত হয় আর প্রদেশগুলো স্বাধীনভাবে কাজ
করার ক্ষমতা পায়।
মর্লে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়?
'লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বি-জাতি তত্ত্ব'- ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত আইন দ্বারা কোন আইনকে বোঝানো হয়েছে? বর্ণনা করো।
উক্ত আইন দ্বারা প্রদেশে স্বশাসন প্রতিষ্ঠা কতটুকু কার্যকরী। হয়েছিল বলে তুমি মনে কর?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'ক' উপনিবেশের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য ঔপনিবেশিক সরকার পার্লামেন্টে একটি আইন পাস করে। উক্ত আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, কেন্দ্রে দ্বৈতশাসন, যুক্তরাষ্ট্রীয় আদালত ও প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হয়।
অধ্যাপক কবীর ভারতীয় উপমহাদেশের সাংবিধানিক অগ্রগতির ইতিহাস পড়াতে গিয়ে বলেন যে, বৃটিশ ভারতে তৎকালীন শাসকরা নানাবিধ আইন প্রণয়ন করে। এই আইনগুলো কখনো এ অঞ্চলের জনগণকে পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারেনি। তবুও এই আইনগুলোর মধ্যে সর্বশেষ আইনটি ছিল ভারতীয় উপমহাদেশের রাজনীতিবিদ ও জনগণের জন্য চরম কাঙ্ক্ষিত।

রফিকের দেশে রাষ্ট্রীয় কার্যাবলিকে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। প্রাদেশিক সরকার তার ওপর অর্পিত কার্যাবলি পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। সেখানে রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সংবিধানের প্রাধান্য বিদ্যমান। দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ প্রদেশসমূহের প্রতিনিধিত্ব করে।