ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য
1.
একটি দেশে অবাধ প্রতিযোগিতাকে বিদ্যমান ব্যবস্থায় অর্থনৈতিক বিকাশের মুখ্য নিয়মক হিসেবে গণ্য করা হয়। সেখানে ভোক্তা স্বাধীনতা যেমন বিদ্যমান, তেমনি মুনাফা সর্বোচ্চকরণই উদ্যোক্তাদের মূল লক্ষ্য।
সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।
কোন অর্থব্যবস্থায় পূর্ণ প্রতিযোগিতার ধারণা অনুপস্থি?
উদ্দীপকে বর্ণিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লেখিত অর্থব্যবস্থার সাথে নির্দেশমূলক অর্থব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ইমরান ও জেক দুই বন্ধু। তারা তাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কথা বলছে। ইমরান বলল, “আমাদের দেশে উৎপাদন কর্মকাণ্ড ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, বাজার প্রক্রিয়া কার্যকর এবং সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত।” জেক বলল, আমাদের দেশে উৎপাদন কর্মকাণ্ড রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হয়, আইন করে প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কৃষিখাত এবং কিছু শিল্প সম্প্রতি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়া হয়েছে, এতে উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।”
'A'-দেশ | 'B'-দেশ |
বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা ভোক্তার স্বাধীনতা সম্পদের ব্যক্তিগত মালিকানা | শ্রেণি শোষণ অনুপস্থিত কেন্দ্রীয় পরিকল্পনা মুদ্রাস্ফীতি অনুপস্থিত |
X দেশের নাগরিক সীমা স্ব-উদ্যোগে উৎপাদন ও ব্যবসায় পরিচালনা করছেন। সেদেশে শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সব খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। ব্যবসায় প্রয়োজনে তিনি অন্য একটি দেশ Y তে গিয়ে সে দেশের অর্থনীতির উল্টো চিত্র অবলোকন করলেন। Y দেশে উৎপাদন ভোগ ও বণ্টন সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়।
মি: রহিম সাহেব X দেশে বেড়াতে গেলেন। তিনি দেখলেন সে দেশে উৎপাদন ব্যবস্থা এমনকি চিকিৎসা সেবাও ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়। কিন্তু রহিমের দেশে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিকও আছে।