সরলরৈখিক পদ্ধতি
1. একটি মেশিনের ক্রয়মূল্য ৪,০০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা। বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে আর্থিক বিবরণীতে প্রভাব পড়বে ?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মেঘনা এন্টারপ্রাইজ ১ জানুয়ারি ২০১৮ তারিখে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি কলকব্জা ক্রয় করে। ১ জুলাই ২০১৮ তারিখে ২,৫০,০০০ টাকা মূল্যের আরও একটি কলকব্জা ক্রয় করে। নতুন ক্রীত কলকব্জাটির জন্য বহন খরচ বাবদ ২০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৩০,০০০ টাকা নির্বাহ হয়। প্রতিষ্ঠানটি কলকব্জার ওপর ১০% হারে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাবকাল শেষ হয় ।
১০ বছরের মোট পুঞ্জিভূত অবচয় ১,০০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে ১০% হারে অবচয় ধার্য করলে বার্ষিক অবচয় কত ছিল?
রাফি এন্টারপ্রাইজ ২০২০ সালের ১ জানুয়ারি ১৬,৫০,০০০ টাকা মূল্যের একটি মেশিন জাপান থেকে আমদানি করে। মেশিনটির আমদানি শুল্ক ২,০০,০০০ টাকা, পরিবহন খরচ ১,০০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ৫০,০০০ টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগড়বাবশেষ মূল্য ধরা হয়েছে ২,৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। রাফি এন্টারপ্রাইজ স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে।
চার বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ১০ বছর আয়ুষ্কাল হবে এবং আয়ু শেষে জীবনের সমাপ্ত বছরে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য দাঁড়াবে ৫০,০০০ টাকা। এই সরঞ্জামটির ক্ষেত্রে সরলরৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হবে। বর্তমানে যদি এই সরঞ্জামটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয় তবে এরূপ বিক্রয়ে কত টাকা লাভ বা ক্ষতি হবে?