সরকারের আয়ের উৎস
1.
একদিন ক্লাসে শিক্ষক ছাত্রদের বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে কর দিতে হয়। আয়কর, সম্পদ কর, ভূমি কর ইত্যাদি প্রত্যক্ষ কর। আবার VAT, বিক্রয় কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, প্রমোদ কর, পণ্য কর ইত্যাদি পরোক্ষ কর। তিনি আরও বলেন, পরোক্ষ করের চেয়ে প্রত্যক্ষ কর বেশি অপ্রিয়।
রপ্তানি শুল্ক কী?
করের মাধ্যমে সামাজিক কল্যাণ কীভাবে পরিমাপ করা যায়?
করের বিভিন্ন উৎস উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উদ্দীপকের আলোকে প্রত্যক্ষ কর বেশি অপ্রিয় হওয়ার যুক্তিযুক্ত কারণ ব্যাখ্যা কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ব্যক্তি তার আয় অনুসারে ব্যয় করে এবং সরকার ব্যয় অনুসারে আয় নির্ধারিত করে। বাংলাদেশ সরকার আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক, সম্পূরক শুল্কসহ বিভিন্নভাবে আয় করে। আবার যানবাহন ফি, ভূমি রাজস্ব, সুদ জরিমানা, টোল, ডাক, রেজিস্ট্রেশন ইত্যাদি উৎস থেকে আয় করে করের ভিত্তি সম্প্রসারণ, অনুৎপাদনশীল খাতে ব্যয় পরিহার, দুর্নীতিমুর প্রশাসন গড়ার মাধ্যমে সরকার তার আয় আরো বাড়াতে পারে।
রত্না একটি ডিপার্টমেন্টাল স্টোরে কিছু পণ্য ক্রয় করার পরদ্রব্য মূল্য পরিশোধ করার সময় দেখলো যে বিক্রেতা তার কাছ থেকে পণ্য মূল্যের অতিরিক্ত নির্দিষ্ট হারে কিছু অর্থ দাবি করছে। বিষয়টি সে তার বাবাকে জানালে তার বাবা বললেন, এটি দোকানদারের মাধ্যমে সরকার পাবে। তিনি আরো বললেন, 'আমিও বছর শেষে আমার আয়ের একটি অংশ সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করি।'
বাংলাদেশ সরকার দেশ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন উৎস হতে টাকা সংগ্রহ করে। দেশের ভেতর ও বাইরে থেকে অর্থ সংগ্রহ করে দেশের প্রশাসনিক কাজ পরিচালনা করা হয়।
সালেহার দেশে সরকার কোন এক অর্থবছরে বাজেটের সম্ভাব্য আয় নির্ধারণ করে ২০০ কোটি টাকা। এই সম্ভাব্য আয় থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ৫০ কোটি টাকা, পুলিশ- সেনাবাহিনী ব্যয় বাবদ ৫০ কোটি টাকা, কৃষি খাতে ভর্তুকির জন্য ৩০ কোটি টাকা এবং বয়স্ক ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা বাবদ ৫০ কোটি টাকা ও শেয়ার বাজারের মনিটারিং বাবদ ২০ কোটি টাকা ব্যয় করা হবে বলে প্রাক্কলন করা হয়। তবে সরকার আয় বাড়ানোর জন্য আগামী অর্থবছরে আয়কর বৃদ্ধি ও আমদানি শুল্ক বৃদ্ধিসহ আরও পদক্ষেপ নিতে যাচ্ছে।