বিক্রয়কর্মীর গুণাবলি
1. 'এক্সপোর্ট এক্সক্লুসিভ' তৈরি পোশাক বিপণনকারী একটি বৃহদায়তন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিক্রির কাজ পরিচালনার জন্য ১০ জন সুদর্শন, শিক্ষিত, স্মার্ট ও সুস্বাস্থ্যের অধিকারী বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের উন্নতমানের পোশাকের সামরোহ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি প্রত্যাশিত বিক্রির লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী বিক্রিয়কর্মীদের ১৫ দিনের প্রশিক্ষণ কর্মশালায় পাঠায়। পরবর্তীতে প্রশিক্ষিত বিক্রয়কর্মীরা পোশাক সংক্রান্ত বিভিন্ন তথ্য ক্রেতাদের কাছে তুলে ধরে এবং তাদের পোশাক কিনতে আগ্রহী করে তোলে। আবার, প্রতিষ্ঠান মালিককে ক্রেতা সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়ার মাধ্যমে তাদের পছন্দমাফিক প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে সহায়তা করে। ফলে স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির সুনাম দেশের চারিদিকে ছড়িয়ে পড়ে।
বিক্রয়িকতা কী?
ব্যক্তিক বিক্রয় কীভাবে প্রতিষ্ঠানের সুনাম বাড়ায়? ব্যাখ্যা করো।
বিক্রয়কর্মীদের কোন গুণের অভাবে 'এক্সপোর্ট এক্সক্লুসিভ' প্রত্যাশিত বিক্রয় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়? ব্যাখ্যা করো।
"বিক্রয়কর্মীরা ক্রেতার প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি প্রতিষ্ঠানের সফলতা অর্জনে সহায়তা করে" -উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'স্বপ্নীল' সিলেট শহরে অবস্থিত একটি বৃহদায়তন বিভাগীয় বিপণি। এখানে বিভিন্ন বিভাগের মাধ্যমে ছেলে ও মেয়েদের বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। এখানে টি-শার্ট বিভাগে বিক্রির কাজে নিয়োজিত আছেন মৌটুসী। মৌটুসী স্মার্ট ও সুদর্শন চেহারার অধিকারী। পণ্য সম্পর্কিত যথেষ্ট জ্ঞান থাকায় তিনি সাবলীল ভাষায় পণ্য সম্পর্কিত তথ্য ক্রেতাদের কাছে তুলে ধরেন। এর মাধ্যমে আগত ক্রেতাদের মুগ্ধ করে স্থায়ী ক্রেতায় পরিণত করেন। ফলে অল্পসময়ে 'স্বপ্নীল'-এর বিক্রি ও মুনাফা বেড়ে যায় ।
রকি ফোন কোম্পানি 'একতা' সিম বিক্রির জন্য প্রখর দৃষ্টিশক্তি, সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্যের অধিকারী মি. মিঠু ও মি. রিমুকে নিয়োগ দেয়। নিয়োগের পর প্রতিষ্ঠানটি তাদের এক সপ্তাহ প্রশিক্ষণ দিয়ে বিক্রির কাজে পারদর্শী করে তোলে। তাদের দেওয়া দায়িত্ব তারা নিষ্ঠার সাথে পালন করে। তাদের কাজের দক্ষতায় কোম্পানি সন্তুষ্ট হয়ে চাকরিতে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
চম্পল চট্টগ্রাম নিউমার্কেটের 'পোশাকমেলা বিপণি বিতান'-এর একজন সুদর্শন বিক্রয়কর্মী। তিনি ক্রেতাদের সাথে হাসিমুখে কথা বলেন। তিনি কথাবার্তা ও আচরণের মাধ্যমে অল্পসময়ের মধ্যে ক্রেতাদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করেন। যার ফলে ক্রেতারা তার কাছ থেকে পণ্য কিনতে উৎসাহিত হন। তাছাড়া চম্পলের এমন ব্যবহারের জন্য আশেপাশের অনেক ক্রেতা 'পোশাকমেলা বিপণী বিতান'-এর প্রতি আকৃষ্ট হয়। তিনি উৎপাদনকারীকে ক্রেতার সমস্যা, চাহিদা, পছন্দ প্রভৃতি সম্পর্কে জানান। ফলে উৎপাদনকারীরা ক্রেতার পছন্দসই পণ্য তৈরি করতে পারেন।
মি. X ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানের মালিক। তিনি তার কোম্পানিতে খাদ্য জাতীয় পণ্য উৎপাদন করেন। এজন্য তার পণ্যসামগ্রী উপযুক্ত স্থানে ক্রেতাদের কাছে পৌঁছানোর দরকার পড়ে। এ কারণে তিনি একজন সুদক্ষ ও অভিজ্ঞ বিক্রয়কর্মী হিসেবে মি. Y কে নিয়োগ দেন। মি. Y তার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে ক্রেতাদের মন জয় করতে সমর্থ হন।