কৃষির কাঠামো
1.
এরশাদ তার জমিতে আলু চাষ করে। এতে ফলনও ভালো হয়। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দুর্বল বাজার কাঠামোসহ বিভিন্ন সমস্যার কারণে নামমাত্র মূল্যে গ্রামীণ প্রাথমিক বাজারে আলু বিক্রি করতে সে বাধ্য হয়। ন্যায্যমূল্য না পাওয়ায় সে আলু চাষে নিরুৎসাহী হয়ে পড়ে। কৃষির উন্নয়নে বর্তমান সরকার গুদামঘর নির্মাণ এবং স্বল্প সুদে ঋণদানসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
কৃষি জোত কাকে বলে?
ভোগ্য ঋণ ও অনুৎপাদনশীল ঋণের মধ্যে দুটি পার্থক্য লেখ।
এরশাদের উৎপাদিত আলুর ন্যায্য মূল্য না পাওয়ার কারণসমূহ ব্যাখ্যা কর।
আলু বিপণনে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথেষ্ট কি? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. ফজলে ইলাহী অর্থনীতি বিষয়ে একজন জনপ্রিয় শিক্ষক। বাংলাদেশের কৃষিতে আইসিটি (ICT) এর গুরুত্বের উপর তিনি শ্রেণিকক্ষে পড়াচ্ছেন। উনি বলেন, কৃষি জমির গুণাগুণ, রোগবালাই ও তার প্রতিকার সম্বন্ধে জানা, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং কৃষিবিজ্ঞানী ও গবেষকদের সাথে যোগাযোগ ক্ষেত্রে ICT গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য সরকার উপজেলা পর্যায়ে 'কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র' স্থাপন, প্রশিক্ষণ প্রদান, কৃষি SMS সহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।
রহিম মিয়া চরাঞ্চলের একজন কৃষক। পূর্বে তার জমি থেকে প্রাপ্ত ফসল নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে পারত। কিন্তু বর্তমানে অপরিকল্পিত শিল্প কারখানা স্থাপন ও অন্যান্য কারণে কার্বন ডাই-অক্সাইড, সি. এফ. সি ও মিথেন গ্যাসের নিঃসরণ অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, খরা, জলোচ্ছ্বাস বৃদ্ধি পাচ্ছে। এতে রহিম মিয়ার ফসলের উৎপাদন পূর্বের তুলনায় অনেক কম হচ্ছে।
জাফর কৃষি কাজ করেন। এ বছর তিনি চড়া সুদে ঋণ নিয়ে আলু উৎপাদন করলেন। ফলনও খুব ভালো হলো। কিন্তু বাজারে আলুর দাম অত্যন্ত কম। রাস্তাঘাট ও যানবাহনের অভাবে জেলা শহরের বাজারে নিতে পারেননি। এমতাবস্থায় স্থানীয় আড়ৎদারদের কাছে সস্তা দামে বিক্রি করতে হয়েছে। ফলে উৎপাদন খরচ উঠানোই কঠিন হয়ে পড়েছে।
বাহার মিয়ার ১.৫ একর জমি আছে। তিনি তার সমস্ত জমিতে স্ত্রী ও ছেলের সাহায্য নিয়ে আমন ধান চাষ করে থাকেন। বর্ষার মৌসুমে তিনি ধানের সাথে মাগুর মাছের চায়ও করে থাকেন। অন্যদিকে জগলু মিয়াল ২০ একর জমি আছে। তিনি সম্পূর্ণ জমিতে আখ চাষ করেন এবং স্থানীয় চিনিকলে তা বিক্রি করে থাকেন।