সংগঠিতকরণ ও সংগঠনের মৌলিক বিষয়বস্তু
1. এলগিরি টেক্সটাইল লি. দুইটি পদে জনবল নিয়োগের কথা ভাবছে। একটি হচ্ছে বিপণন ব্যবস্থাপকের পদ, অন্যটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ। বর্তমানে বিপণন বিভাগে দুইজন সহকারী বিপণন ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। এদের মধ্যে মি. আহসান কনিষ্ঠ। তার কর্মদক্ষতা বিবেচনা করে পরিচালনা পর্ষদ তাকেই বিপণন ব্যবস্থাপক হিসেবে পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রতিষ্ঠানে
আইসিটি পদটি নতুন সৃষ্টি করা হয়েছে।
প্রবণতা পরীক্ষা কী?
প্রশিক্ষণের শিক্ষানবিশ পদ্ধতি বলতে কী বোঝায়?
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে পদোন্নতির কোন ভিত্তি বিবেচনায় মি. আহসানকে পদোন্নতি দেওয়া হয়? বর্ণনা করো।
আইসিটি বিশেষজ্ঞ নিয়োগে কর্মী সংগ্রহের কোন উৎসটি ব্যবহার করা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব মিজান নতুন একটি বৃহদায়তন প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন। তার প্রতিষ্ঠানে ওষুধ, প্রসাধন ও খাদ্যসামগ্রী উৎপাদিত হবে। তিনি প্রতিটি দ্রব্যের জন্য পৃথক ব্যবস্থাপক এবং প্রতিটি কাজের জন্য পৃথক ব্যবস্থাপক নিয়োগের চিন্তা করেছেন। তিনি সংগঠন কাঠামো তৈরিতে আরও বিশেষভাবে চিন্তা করছেন যে, প্রতিজন নির্বাহীর অধীনে অধস্তনদের সংখ্যা যেন যথাযথ হয়। এর ফলে তিনি সাফল্য লাভের আশা করছেন।
জনাব ইউসুফ স্টার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাপরিচালক হিসেবে যোগদানের পর কাজের ওপর ভিত্তি করে ৫টি বিভাগ স্থাপন করেন। প্রত্যেক কর্মীর দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করে দেন। একই প্রতিষ্ঠানে কর্মরত জনাব মোজাম্মেল কর্মীদের প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করেন। তার নির্দেশনা অনুযায়ী কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।