পণ্যের মূল্য নির্ধারণ ও এর বিষয়াবলি
1. ওয়ালটন কোম্পানি লি. বিভিন্ন ধরনের টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিকস সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি স্বল্পসময়ের মধ্যে দেশে সুপরিচিত লাভ করেছে। এটি ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মডেলের পণ্য সামগ্রী উৎপাদন করে। তাছাড়া প্রতিষ্ঠানটি সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে। এর মাধ্যমে এটি যথেষ্ট সুনাম অর্জনে সক্ষম হয়েছে। সকল শ্রেণির ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানটির উৎপাদিত সামগ্রীর ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় তা বিবেচনায় রেখে পণ্যের মূল্য নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটি ঈদ-উল-আযহা উপলক্ষে ১৫% ছাড় ঘোষণা করছে। যাতে করে প্রতিষ্ঠানটি প্রতিযোগীদের সাথে মোকাবিলা করে বেশি বিক্রি করতে সক্ষম হতে পারে।
সেবা পণ্য কী?
"উত্তম ক্রয়-বিক্রয়ের অর্ধেক"- ব্যাখ্যা করো।
উদ্দীপকে ওয়ালটন কোম্পানি লি, কোন পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'ওয়ালটন' কোম্পনি লি, কর্তৃক ঈদ-উল-আযহা উপলক্ষে পণ্যের মূল্য ছাড় দেওয়া প্রতিযোগিতা মোকাবিলায় কতটুকু কার্যকর ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? উত্তরের। সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কিশোয়ারা বেগম একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ৫% মুনাফা বিবেচনা করে তার পণ্যের মূল্য নির্ধারণ করেন। তীব্র প্রতিযোগীর কারণে পণ্যের বিক্রয় কমে যাওয়ায় কিশোয়ারা বেগম তার পণ্য ১০% মূল্য ছাড়ের সিন্ধান্ত নেন।
'পাওয়ার গ্রিড' কোম্পানি বাংলাদেশের একটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের পরিবর্তনশীল ব্যয় ইউনিট প্রতি ৮ টাকা, মোট স্থায়ী ব্যয় ৫ কোটি টাকা, এককপ্রতি বিক্রয় মূল্য ১২ টাকা। উক্ত প্রতিষ্ঠানের মোট উৎপাদন বা বিক্রির পরিমাণ ২০,০০০ ইউনিট । XYZ হলো অপর একটি কোম্পানি। তাদের এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৩ টাকা, মোট স্থায়ী ব্যয় ৪ কোটি টাকা, এককপ্রতি বিক্রয় মূল্য ৭ টাকা।
'বেস্ট ফার্নিচার বিভিন্ন ধরনের আসবাবপত্র প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী অর্ডার গ্রহণ করে। একটি ডেকোরেটর কোম্পানির অর্ডার মোতাবেক প্রতিষ্ঠানটি ১,০০০টি ডাইনিং টেবিল প্রস্তুতের জন্য ৩,০০,০০০ টাকার কাঠ' ক্রয় করল। প্রতিষ্ঠানটি প্রতিটি ডাইনিং টেবিল তৈরিতে ৩০০ টাকা মিস্ত্রি খরচ এবং স্থায়ী ব্যয়ং ৯০,০০০ টাকা দেয়। প্রতিষ্ঠানটি প্রতিটি ডাইনিং (বিক্রয়মূল্য) ৯০০ টাকা খরচ ধরে ব্রেক-ইডেন-বিন্দু নির্ণয় করল। ফলে প্রতিষ্ঠানটির প্রত্যাশিত মুনাফা অর্জিত হলো।
তৃষা ফ্যাশন হাউস' রকমারি ডিজাইনের পোশাক উৎপাদন ও বিপনকারী প্রতিষ্ঠান। গ্রাহক চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি পণ্যের গুণগত মান ঠিক রেখে উৎপাদন খরচের সাথে ২০% মুনাফা ধার্য করে পণ্য মূল্য নির্ধারণ করে। সম্প্রতি প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির অনেক পণ্য অবিক্রীত থেকে যায়। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী তার সামর্থ্যের ১০% মূল্য ছাড়ে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয়।