জনসংখ্যার পরিমাপ ও ঘনত্ব
1.
"ক" দেশে ১৯০০ সালে জনসংখ্যা ছিল ১০ কোটি। ওই বছরে জীবিত শিশু জন্মগ্রহণ করে ১৫ লক্ষ। তখন দেশটিতে খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল ১ লক্ষ মেট্রিক টন। ১৯২৫ সালে দেশটির জনসংখ্যা হয় ২০ কোটি। খাদ্য উৎপাদন হয় ২ লক্ষ মেট্রিক টন। ১৯৫০ সালের জনসংখ্যা ৪০ কোটি এবং খাদ্য উৎপাদন হয় ৩ লক্ষ মেট্রিক টন।
জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?
অধিক জনসংখ্যা মূলধন গঠনে নেতিবাচক ভূমিকা রাখে - ব্যাখ্যা কর।
"ক" দেশের স্থূল জন্মহার নির্ণয় করো।
"ক" দেশের জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারা জনসংখ্যা সংক্রান্ত কোন তত্ত্বের সাথে সংগতিপূর্ণ? বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি দেশে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের পরিমাণ নিম্নরূপ:
সাল | ১৯৫০ | ১৯৭৫ | ২০০০ |
|---|---|---|---|
জনসংখ্যা | ৫ কোটি | ১০ কোটি | ২০ কোটি |
খাদ্য উৎপাদন | ১ লক্ষ মে. টন | ২ লক্ষ মে. টন | ৩ লক্ষ মে. টন |
নিচে B দেশের জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির তথ্য প্রদান করা হলো:
বছর | ১৯৪৫ | ১৯৭০ | ১৯৯৫ | ২০২০ |
|---|---|---|---|---|
জনসংখ্যা (কোটিতে)' | ২ | ৪ | ৮ | ১৬ |
খাদ্য উৎপাদন (কোটি টন) | ২ | ৩ | ৪ | ৫ |
বাংলাদেশের জলবায়ু, খাদ্যাভ্যাস, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট ইত্যাদি অনেক কারণেই জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়ন, বাল্য ও বহুবিবাহ নিষিদ্ধকরণ, জাতীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। তথাপি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক দেশের তুলনায় বেশি। যেমন- ২০১২ সালের হিসাব অনুযায়ী দেশে স্থূল জন্মহার ছিল ২০.৫, মৃত্যুর হার ছিল ৬, বহিরাগমন হার ২ ও বহির্গমন হার ৪ ছিল।
একটি দেশে ২০২২ সালে জনসংখ্যা ছিল ১৮ কোটি। ঐ সময়ে দেশটিতে জীবিত জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ছিল ৩০ লক্ষ এবং মৃত্যুবরণকারী লোকের সংখ্যা ছিল ১০ লক্ষ। দেশটির আয়তন হলো ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার।