৬ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
1. (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) এ মামলায় আমি সাক্ষী দেব না।
ii) কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।
iii) তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
iv) মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন।
v) ঢেঁকি বেহেস্তে গেলেও ধান ভানে।
vi) শুধুমাত্র তুমি গেলেই হবে।
vii) ছেলেটি ভয়ানক মেধাবী।
viii) বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
এমন লজ্জাস্কর ব্যাপার কখনো দেখি নাই। ছেলেটি বংশের মাথায় চুনকালি দিয়েছে। ওর বাবা-মায়ের আর বাঁচার স্বাদ নেই। তারা খুবই অপমান হয়েছেন। সবাই ওকে সচ্চরিত্রবান মনে করত।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি।
ii) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
iii) মেয়েটি বেশ বুদ্ধিমান।
iv) একথা প্রমাণ হয়েছে।
v) চোরে চোরে চাচাতো ভাই
vi) এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
vii) পাহারে প্রাকৃতিক বৈচিত্রটা আমাদের মুগ্ধ করে।
viii) তিনি স্ববান্ধব আমন্ত্রিত।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
আসছে আগামীকাল কদমতলী কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রত্যেক শিক্ষকগণ উপস্থিত থাকবেন। খবরটি শুনে রিপা খুশি হলো। সে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। তার আবৃত্তিতে মাধুর্যতা আছে।
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
ii) দৈন্যতা সবসময় ভালো নয়।
iii) চোখে হলুদফুল দেখছি।
iv) ইহার আবশ্যক নাই।
v) একের বোঝা, দশের লাঠি।
vi) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
vii) এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
viii) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগি। বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে তারা তো সচেষ্টিত নয়ই, বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন ভূল করার প্রতিযোগীতায় নেমেছে।
(ক) বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা কর।
অথবা,
(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):
i) সত্য কথা স্বীকার করো নতুবা শাস্তি পাবে। (সরল)
ii) মানুষ মরণশীল। (নেতিবাচক)
iii) তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। (জটিল)
iv) কাজ না করলে চলে যাও। (যৌগিক)
v) ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক)
vi) সে সুন্দর গান গায়। (বিস্ময়সূচক)
vii) দুর্জনকে দূরে রাখা উচিত (অনুজ্ঞা)
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) নিরোগী লোক আসলে সুখী।
ii) সারা জীবন ভুতের মজুরি খেটে মরলাম।
iii) এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ.।
iv) দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃচ্ছতা সাধন দরকার।
v) পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান।
vi) এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা।
vii) স্বজনেরা মরাদাহ করতে শশ্মানে গেছেন।
viii) সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
বাল্মিকীর রামায়নই সবচেয়ে বেশি জনপ্রিয়। যে সকল লোকসমূহ এ গ্রন্থ পাঠ করিয়াছে তাহারা ছাড়াও অনেক অশিক্ষিত জনগন এর কাহিনি জানেন বা শুনেছেন। বিদ্যাদেবী স্বরস্বতীর শুভাশীর্ষে ইদানিংকালে অনেক ছাত্রীরাই এ গ্রন্থের কাহিনী সম্পর্কে কিছুটা ধারণা লাভ করে থাকে। ফলে শুধু মাত্র সাহিত্য-সংস্কৃতিতে নয়, পৌরানিক বিষয় জানার ক্ষেত্রেও শিক্ষার্থীরা পারদর্শিতার পরিচয় দিচ্ছে।