৫ । বাক্যতত্ত্ব
1.
(ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের গুণাবলি আলোচনা কর।
অথবা, (খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):
i) যা বাঙালির আত্মজাগরণ, তা অভিনন্দনের দাবি রাখে। (সরল)
ii) জাদুঘর আমাদের আনন্দ দেয় না। (প্রশ্নবোধক)
iii) শম্ভুনাথ এ কথায় একেবারে যোগই দিলেন না। (অস্তিবাচক)
iv) এ দেশ বড় বিচিত্র। (বিস্ময়সূচক)
v) আমার কেনা বইটি খুব দামি (জটিল)
vi) তার নাম শিশির। (প্রশ্নবোধক)
vii) মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। (জটিল)
viii) তিনি আর নেই। (যৌগিক)
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) আবেগ শব্দ বলতে কী বোঝ? উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):
ⅰ) গাড়িটা বেশ জোরে চলছে।
ii) এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল।
iii) যে পথ দেখায় সে থাকে এগিয়ে।
iv) মাগো মা! এমন রসিকতা কেউ করে।
v) অধিক ভোজন অনুচিত।
vi) আমি আগামীকাল ঢাকায় যাব।
vii) বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য।
viii) হে রাজন, এ ফুলহার তোমার জন্যে।
(ক). অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
অথবা,
(খ) নির্দেশ অনুযায়ী বাক্যান্তর কর (যে-কোনো পাঁচটি)।
(i) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
(ii)এখনই ডাক্তার ডাকা উচিত। (অনুজ্ঞাবাচক)
(iii) ফুল সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক)
(iv) বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। (ইচ্ছাসূচক)
(v) যে অন্ধ তাকে আলো দাও। (সরল)
(vi) বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে। (জটিল)
(vii) শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়। (নেতিবাচক)
(viii) শীতের পিঠা খেতে খুব মজা। (বিস্ময়সূচক)
(ক) গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):
i) তোমার এরূপ ব্যবহার অনুচিত। (নেতিবাচক)
ii) নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্য নেই। (অস্তিবাচক)
iii) বিপদাপন্নকে সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
iv) দেশকে ভালোবেসে শত শহিদ জীবন উৎসর্গ করেছেন। (প্রশ্নবাচক)
v) সর্বদা তার মনে দুঃখ। (বিস্ময়বাচক)
vi) আমার কেনা বইটি খুব মূল্যবান। (জটিল)
vii) সে অনেক পরিশ্রম করে সাফল্য অর্জন করেছে। (যৌগিক)
viii) যে মিথ্যা বলে, সে বিপদে পড়ে। (সরল)
(ক) গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ বুঝিয়ে দাও।
অথবা,
(খ)
বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):
i) তিনি আর নেই। (যৌগিক)
উত্তর: তিনি ছিলেন কিন্তু এখন আর নেই।
ii) এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক)
উত্তর: এ কথা স্বীকার না করলেই নয়।
iii) বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক)
উত্তর: তিনি বিদ্বান অথচ তাঁর অহংকার নেই।
iv) যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। (সরল)
উত্তর: দেশপ্রেমিকরা দেশকে দেশকে ভালোবাসে।
v) তুমি যা বললে তা অসত্য। (নেতিবাচক)
উত্তর: তোমার বলা কথাটা অসত্য।
vi) সে আর ভিক্ষা করে না। (প্রশ্নবোধক)
উত্তর:সে আর ভিক্ষা করে কি?
vii) আইন মেনে চলা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
উত্তর:আইন মেনে চলো।
viii) আমি অনেক আগে এখানে এসেছি। (নেতিবাচক)
উত্তর:খানে আমি অল্পদিন আগে এসেছি এমন নয়।