৩।বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি
1. (ক) যোজক কাকে বলে? যোজক কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়া বিশেষণ শনাক্ত কর:-
'বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল। ঘরে বসে একমনে টিভি দেখছিল ছোটবোন। এসময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল। হঠাৎ বাবা এসে বললেন, তাঁর চশমাটা চট করে খুঁজে দিতে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা, (খ) নিম্নলিখিত অনুচ্ছেদে রেখাঙ্কিত পদগুলোর নাম লিখ (যে কোনো পাঁচটি)
(i) প্রগাঢ় নিকুঞ্জ,
(ii) সিক্ত নীলাম্বরী,
(iii) পুলকিত সচ্ছলতা,
(iv). তিনটি ফুল আর অনেক পাতা,
(v) নীল, হলুদ, বেগুনি, অথবা সাদা,
(vi) তুমি আমার পূর্ব বাংলা।
(vii) নিপুণ দক্ষতায় কাজটি শেষ হল।
(ক) উদাহরণসহ বিশেষ্যপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়াপদ চিহ্নিত কর:
"এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাঁহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম! বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তাঁর প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্বর্য; কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট রহিল।
(ক) বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ বিশ্লেষণ কর।
অথবা,
(খ) নিচের অনুচ্ছেদ হতে পাঁচটি বিশেষণ নির্বাচন কর:-
সকালে মা তার ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এরপর আড়াই বছরের অবুঝ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। সদ্যোজাত ফুলগুলো ছিল চমৎকার। ঝকঝকে রোদে পরিবেশও ছিল সুখকর।
(ক) উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ নির্দেশ কর:
i) কেউ কোথাও নেই।
ii) শাবাশ! বাংলাদেশ আজ জিতেছে।
iii) আজকাল বাচ্চারা ভাতের বদলে ফাস্ট ফুড খায়।
iv) কষ্ট বিনা সুখ আসে না।
v) তাজমহল দেখতে অনেক সুন্দর।
vi) ভালো ছেলেরা অযথা সময় নষ্ট করে না।
vii) মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে।
viii) আজ প্রচন্ড ঠান্ডা লাগছে তাই আইসক্রিম খাব না।