জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
1.
'ক' রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে শাসকগোষ্ঠীর নির্যাতন শুরু হয়। সাধারণ জনগণ এর প্রতিবাদ শুরু থেকেই ঐক্যবদ্ধ হয় । স্বাধীনতার প্রায় দুই যুগ পরে শাসকগোষ্ঠী প্রথম ও শেষ সাধারণ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনের জনগণ তাদের পছন্দের দলকে বিপুল ভোটে জয়ী করে। কিন্তু শাসকগোষ্ঠী বিজয় দলকে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড শুরু করে,যার পরিপ্রেক্ষিতে বিজয়ী দলের নেতা স্বাধীনতার ডাক দেন।
মজলুম জননেতা কে ছিলেন?
যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন নির্বাচনের সাদৃশ আছে? ব্যাখ্যা কর
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের উক্ত নেতার অবদান মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

মোঃ শামসুদ্দীন বীর প্রতীক। বয়স প্রায় সত্তরের কাছাকাছি। ১৯৭১ সালে আসামের ইন্দিরানগরে ট্রেনিং নিয়ে ৪নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন। তারানাদের স্কুলের বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তৃতার সময়ে ধরা গলায় বলেছিলেন, বঙ্গবন্ধুর ভাষণ শোনার পরদিনই সিদ্ধান্ত নিই যে, দেশকে মুক্ত করতে হবে।
কিউবার অবিসংবাদিত নেতা বাংলাদেশের একজন সংগ্রামী নেতাকে দেখে বলেছিলেন, "আমি হিমালয় দেখিনি তবে অনেক ব্যক্তিত্ব ও সাহসের এই মানুষটি হিমালয়ের সমান, এভাবে আমি হিমালয় দেখার অভিজ্ঞতাই লাভ করলাম।"
'Y' রাষ্ট্রের একজন অবিসংবাদিত নেতা দেশটির স্বাধীনতা অর্জনে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তিনি দেশটির শোষিত জনগণের মুক্তির জন্য সরকারের নিকট কিছু দাবি তুলে ধরেন। এ দাবির সমর্থনে ক্রমশ দেশটির অবহেলিত ও স্বাধীনতাকামী মানুষের মধ্যে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠতে থাকে।