পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা
1. ‘ক’ রাষ্ট্রে জনগণ সহজেই যে কোনো তথ্য জানতে পারে। সেখানে গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দেয়া হয় এবং রাষ্ট্রীয় নানা কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। অন্যদিকে ‘খ’ রাষ্ট্রের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকেই অদক্ষ এবং জনস্বার্থের বিষয়ে খুব উদাসীন। সরকারি কর্মচারীরা তাদের কাজের জন্য কারো নিকট জবাবদিহি করতেও পছন্দ করে না ।
গণতান্ত্রিক মূল্যবোধ কী?
পৌরনীতিকে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়?
‘ক’ রাষ্ট্রে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো ।
‘খ’ রাষ্ট্রের শাসন ব্যবস্থার উন্নয়নে তোমার সুপারিশ দাও ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মিঃ 'X' সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে তাঁর এলাকায় অবৈধভাবে দখলকৃত রাস্তাঘাট, খাল ও সরকারি ভূমি উদ্ধারের জন্য সর্বাত্মক অভিযান পরিচালনা করেন। সড়কে কার পার্কিং বন্ধসহ চাঁদাবাজি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। নাগরিকদের হোল্ডিং ট্যাক্স ও পয়ঃনিষ্কাশনের বিল পরিশোধে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, আমরা এ নগরের মানুষের অধিকার রক্ষাসহ সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।
জনাব 'ক' ছাত্রদের শ্রেণিকক্ষে নাগরিক, নাগরিকের ক্রিয়াকলাপ, অধিকার ও কর্তব্য এবং নাগরিক জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন ।
জনাব আলী রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সার্বিক উন্নয়নে অত্যন্ত তৎপর থাকায় জনকল্যাণ ও জনস্বাস্থ্য বিষয়ক অনেক উন্নয়নমূলক কার্য সম্পাদিত হয়েছে। অপরদিকে আরেক জনপ্রিয় নেতা জনাব শফিক জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরিবর্তীতে তিনি এদেশের প্রতিনিধি হিসেবে সার্ক ও জাতিসংঘের বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেন।
পার্থ এ বছর কলেজে ভর্তি হবে। সে একজন ভালো মানুষ ও সুনাগরিক হতে চায়। ভালো মানুষ হয়ে পরোপকার করবে এবং সুনাগরিক হয়ে দেশের সেবা করবে। তাই সে পৌরনীতি ও সুশাসন বিষয়টি পঠিত বিষয় হিসেবে নিবে। বিষয়টি পড়ে পার্থ নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারবে এবং পালন করবে।