বাংলাদেশের কৃষির ক্ষেত্র
1. কচি বাঁশ কি হিসেবে ব্যবহার করা যায়?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নাঈম রাজশাহী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাবা একজন সরকারি চাকুরিজীবী। ইদানিং তিনি রাজশাহী থেকে সিলেট বদলি হয়েছেন। নাঈম রাজশাহী থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে বিস্তৃত ধানক্ষেতের মাঠ, কলার বাগান, লিচুর বাগান, সিরাজগঞ্জের গরুর খামার, মধুপুরের বন ও কিশোরগঞ্জের হাওড় হাঁস ও মাছ এবং সিলেটের চা বাগান দেখতে পেল। নাঈম বাংলাদেশের মতো ছোট একটি দেশে ফসলের এত বৈচিত্র্য দেখে খুবই অভিভূত হলো।
গরিব কৃষক বেলাল তার জমিতে প্রতি বছর একই ফসল চাষ করে। এতে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ায় ফসল উৎপাদন কম হয়। এমতাবস্থায় সে ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলে। তার বন্ধু জামিলের পরামর্শ অনুযায়ী, গ্রাম্য মহাজনের নিকট থেকে ঋণ না নিয়ে ব্যাংক থেকে ঋণ নেয় এবং একই জমিতে বছরে তিনটি ফসল। উৎপাদন করে। এখন তার ফসল উৎপাদন অনেক বেশি হয়।
রনি মিয়া একজন দরিদ্র কৃষক। সে কৃষিকাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে থাকে। সে ১ম বছর বেশি। সুদে অল্প সময়ের মধ্যে গ্রাম্য মহাজনের নিকট থেকে ঋণ গ্রহণ করে। ২য় বছর অল্প সুদে কৃষি ব্যাংক থেকে ঋণ পেতে বেশি সময় লেগে যায় আইনি প্রক্রিয়ার কারণে।
ঢাকার মেয়ে তিতলি তার বান্ধবী মিতুর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বেড়াতে আলস। তিতলি তাদের মাছের ঘের দেখতে চাইলে মিতু তাকে নিয়ে যায়। সেখানে গিয়ে তিতলি ঘেরের পাড়ে সারি সারি নারিকেল গাছ দেখতে পেল। মিতু বলল, এখানে গাছ এবং মাছ এক সাথে লাভজনকভাবে চাষ হচ্ছে।