পাঠ- ১ : ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা: সম্রাট বাবরের চরিত্র ও কৃতিত্ব
1. কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি ছোট রাজ্যের রাজার মৃত্যুর পর সামি সিংহাসনে বসেন। সামি অল্প বয়স্ক এবং অনভিজ্ঞ হওয়ার কারণে নিকট আত্মীয় ও আমীর ওমরাহদের ষড়যন্ত্রে পিতার রাজ্য থেকে বিতাড়িত হন। সামি ভবিষ্যত বংশধরদের জন্য একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
ভাগ্য বিড়ম্বিত যুবক রফিক। পৈত্রিক সূত্রে প্রাপ্ত একটা ক্ষুদ্র অঞ্চলের অধিপতি ছিলেন। কিন্তু নিকট আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে রাজ্যটি তার হাতছাড়া হয়ে যায়। এই অবস্থায় তিনি অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করেন। উন্নত রণনীতি ও সমরাস্ত্রের সাহায্যে প্রতিবেশীর বিশাল সৈন্যবাহিনীকে যুদ্ধে পরাজিত করেন। অতঃপর ঐ রাজ্যের ধ্বংসস্তূপের ওপর একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করার গৌরব অর্জন করেন।
উসমানের পূর্বপুরুষরা গোবি মরুভূমির একটি ক্ষুদ্র রাজ্যের শাসক ছিলেন। যেখানে শত্রুপক্ষের শক্তির কারণে সুবিধা করতে না পেরে তারা এশিয়া মাইনরে চলে আসেন। এশিয়া মাইনরে বহুদিন ধরে সেলজুকরা শাসন করলেও উত্তরাঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র বেশকিছু স্বাধীন ও শক্তিশালী গ্রিক রাজ্য বিদ্যমান ছিল। উসমান শেষ সেলজুক সুলতান, আলাউদ্দিনের পতন ঘটিয়ে সেখানে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি শক্তিশালী গ্রিক রাজাদেরও পরাজিত করে যে বিশাল উসমানীয় সাম্রাজ্য গঠন করেন তা কয়েক শতাব্দী স্থায়ী হয়েছিল।
এক দুঃসাহসী রাজা স্বীয় রাজ্য ফারগানা ও সময়কন্দ হারিয়ে ভারতে ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হন। তিনি ১৫২৬ খ্রিস্টাব্দে লোদী বংশীয় শাসক ইব্রাহিম লোদীকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারতের শাসন ক্ষমতা গ্রহণ করেন। অতঃপর সেখানে তিনি স্থায়ী সাম্রাজ্য কায়েম করেন। তার স্থাপিত শাসনব্যবস্থা ১৮৫৮ সাল পর্যন্ত অব্যাহত থাকে। অতঃপর তার বংশীয় শাসনের পতন হয়।