দরিদ্র আইনের ধারণা
1. কত সালে প্রথম দরিদ্র আইন প্রণীত হয়?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ক' নামক দেশে ১৩৪৯ হতে ১৫৯৭ সাল পর্যন্ত দরিদ্রদের ভাগ্যোন্নয়নে বেশ কিছু আইন পাস হয়। আইনগুলো দারিদ্রা নিরসনে কার্যকর ভূমিকা রাখে। তবে ওই দেশে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে নানান জটিল সমস্যার উদ্ভব হয়। এসব সমস্যা মোকাবিলায় পূর্বের আইনগুলো সংস্কারের প্রযোজনীয়তা দেখা দেয়। এজন্য পার্লামেন্ট নির্দেশিত গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে একটি নতুন সংস্কার আইন পাস হয়। এ আইনটি সমাজকর্ম বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
সৌম্য টেলিভিশনের একটি চ্যানেলে একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠান দেখছিল। সেখানে উপস্থাপক বিভিন্ন ধরনের ভিক্ষুকদের সাথে কথা বলে তাদের প্রকৃত অবস্থা তুলে ধরছিলেন। দেখা গেল প্রকৃত ভিক্ষুকের চেয়ে ছদ্মবেশী ও ব্যবসায়ী ভিক্ষুকের সংখ্যাই বেশি। সৌম্য ইংল্যান্ডের একটি আইনের কথা শুনলো যা ভিক্ষুকদেরকে কর্মীতে। রূপান্তর করেছিল।
কদম আলী ঢাকা শহরের একটি ছোটখাটো ভিক্ষুক দলের সর্দার। তার ভিক্ষুক দলে রয়েছে শারীরিক এবং বাকপ্রতিবন্ধী চারজন সদস্য। এছাড়া রয়েছে দিপু নামের এক অনাথ শিশু। এরা সকলেই নানা অঙ্গভঙ্গির মাধ্যমে পথচারীদের সহানুভূতিপূর্ণ দৃষ্টি আকর্ষণ করে ভিক্ষা আদায় করে।
১৩৪৮ সালের প্লেগ রোগ বা কারো মৃত্যু ইংল্যান্ডের একটি স্মরণীয় ঘটনা যা ইংল্যান্ডের দুই-তৃতীয়াংশ লোকের মৃত্যুর কারণ। পাশাপাশি সামন্ততন্ত্রের অবসান, শিল্পবিপ্লব, রেনেসাঁ ও সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে রাষ্ট্রীয় দায়িত্ববোধের বিকাশ ঘটে। এ সময় ইংল্যান্ডের ভুবনবিখ্যাত রানি একটি আইন প্রণয়ন করেন। উক্ত আইনে দরিদ্রদের আবাসন ও ভরণপোষণের ব্যবস্থা করা হয়। কিন্তু নানাবিধ কারণে উক্ত আইনটি নানাভাবে সমালোচিত হয়।