বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও নিয়ন্ত্রন বিধান
1. কপোতাক্ষ ব্যাংক দেশের শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান, মূলধন সরবরাহ ও শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে অবলেখকের ভূমিকা পালন করে। এছাড়াও এরা বৈদেশিক বাণিজ্যে গ্রাহকদের পক্ষে প্রত্যয়পত্র ইস্যু, বিলে স্বীকৃতি প্রদান ও বিলের অর্থ পরিশোধ করে। অন্যদিকে, সুরমা ব্যাংক লিমিটেড খেলাপি ঋণ বা মন্দ বিনিয়োগের বিপক্ষে পর্যাপ্ত সঞ্চিতি না রেখেই শেয়ার বাজারে অধিক ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করছে। অধিক ঝুঁকিপূর্ণ খাতে ঋণ দিচ্ছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী মূলধনের আদর্শমান সংরক্ষণ না করায় কেন্দ্রীয় ব্যাংক সুরমা ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গারনিশি অর্ডার কী?
ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত কপোতাক্ষ ব্যাংক কোন ধরনের বিশেষায়িত ব্যাংক তা ব্যাখ্যা করো?
উদ্দীপকে উল্লিখিত সুরমা ব্যাংক লিমিটেড-এর বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found