শেয়ার ও এর বিষয়াবলি
1.
কফিল ফার্মা একটি বিখ্যাত নিবন্ধিত কোম্পানি। জিকো গত বছর সেই কোম্পানির শেয়ার ক্রয় করেছে। কাজেই সে কোম্পানিতে ভোট দিতে পারে। এ বছর কোম্পানিটির কার্যক্রম সম্প্রসারণ করার কারণে শেয়ারহোল্ডারদের মুনাফা দিতে পারে নাই। কোম্পানির আরও অর্থের প্রয়োজন। কোম্পানিটি স্বল্পমেয়াদি প্রাতিষ্ঠানিক ঋণ নেওয়ার কথা ভাবছে।
ঋণদাতা কোম্পানি থেকে কী পায়?
অবলেখকের প্রয়োজনীয়তা লেখ।
জিকো কোন ধরনের শেয়ার ক্রয় করেছে? ব্যাখ্যা কর।
কোম্পানিটিকে প্রত্যাশিত অর্থ সংগ্রহের পরামর্শ দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব শফিক ও জনাব রফিক দুজন শেয়ারবাজার থেকে 'বিডি ফার্নিচার লিমিটেড' এর ১০ লক্ষ টাকার ও ৮ লক্ষ টাকার শেয়ার ক্রয় করেন। জনাব শফিক বিডি ফার্নিচার কোম্পানি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার আমন্ত্রণপত্র পেলেও জনাব রফিক কোন আমন্ত্রণপত্র পাননি। কোম্পানিটি বিলোপসাধন-এর সিদ্ধান্ত গৃহীত হলে জনাব রফিক বিনিয়োগকৃত সম্পূর্ণ টাকা ফেরত পেলেও জনাব শফিক মাত্র দুই লাখ টাকা পান।
মি. জোয়ার্দার চারুলতা কর্পোরেশনের শেয়ার ক্রয় করেছেন। বছর শেষে তিনি তুলনামূলকভাবে কম লভ্যাংশ পান। তবে পরিচালক নির্বাচনে তার ভোট দেওয়ার অধিকার আছে। পক্ষান্তরে মি. বক্কর উক্ত কোম্পানির এমন ধরনের শেয়ার ক্রয় করেছেন যা থেকে তিনি নির্দিষ্ট হারে লভ্যাংশ পান, কিন্তু কোনো ভোটাধিকার নেই।
মি. পাভেল এমন একটা কোম্পানির শেয়ার ক্রয় করেছেন যেখানে সবার আগে লভ্যাংশ পেয়ে থাকেন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। কিন্তু তার বন্ধু মি. রোহান আর বি লি. কোম্পানির শেয়ারহোল্ডার। যেখানে লভ্যাংশ পরে পেলেও মি. রোহান ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এমনকি গত সাধারণ সভায় মি. রোহান পরিচালক পদে নির্বাচিত হয়েছেন, যা তার সামাজিক মর্যাদা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।
মি. রাতুল এবং তার ৯ জন বন্ধু মিলে জাবির এন্টারপ্রাইজ লি. নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতি জন ১ কোটি টাকা করে মূলধন সরবরাহ করেন। কিছুদিন পর রাতুল তার শেয়ারটি অন্য এক বন্ধু আসিফের নিকট বিক্রয় করতে চাইলে আইনগত কারণে সম্ভব হয়নি। আসিফ অন্য একটি কোং SR লি. এর ৫০ লক্ষ টাকার শেয়ার ক্রয় করেন। কোম্পানিটি জুন মাসে ১০% নগদ লভ্যাংশ এবং ৫টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার দেওয়ার ঘোষণা দেয়।