Loading ...
সমাজবিজ্ঞানের ধারা ও ভিত্তি
1.
কবির বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ছাত্র। সে তার খালার বাসায় থেকে পড়ালেখা করছে। তার খালু একজন সরকারি চাকরিজীবী। একদিন তিনি জিজ্ঞেস করলেন, কবির তুমি কোন বিষয়ে পড়ালেখা করছো? কবির উত্তর দিল, আমি এমন একটি বিষয়ে পড়ালেখা করছি, যা মানুষের চালচলন, আচার-আচরণ, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে।
'সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান'- উক্তিটি কার?
উদ্দীপকে কোন বিষয়টি সম্পর্কে বলা হয়েছে? ব্যাখ্যা করো।
সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ- উদ্দীপকের আলোকে তোমার মতামত যুক্তিসহ আলোচনা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ড. মেহজাবিন এক সেমিনারে বক্তব্য প্রদানের সময় বলেন, সমাজের চাহিদা অনুযায়ী মেধাবী ও দক্ষ লোকের সরবরাহ কম হলে তাদের পারিশ্রমিক, ক্ষমতা ও মর্যাদা বেশি দিতে শুরু হয়। কারণ মেধাবী ও দক্ষ লোকেরা তুলনামূলকভাবে অন্যদের চেয়ে বেশি সম্মান, বেতন ও সুযোগ-সুবিধার দাবি রাখে। এটা অনেকটা বাজার ব্যবস্থার মতো।
নিপা সপ্তম শ্রেণির ছাত্রী। বিভিন্ন কারণে প্রায়ই সে বিষণ্ণ থাকে। স্কুলে যেতে তার ভাল লাগে না। পড়াশোনায় মন বসাতে পারে না। জীবনের প্রতি বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে তার।