শিল্প বিপ্লবের ধারণা
1.
করিম তার বাবা-মা, ভাই-বোন নিয়ে কুমিল্লায় বসবাস করেন। সম্প্রতি তাকে কুড়িগ্রামে বদলি করা হয়। ফলে তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কুড়িগ্রাম চলে যান। তার বাবা-মা কুমিল্লার বাসায় নিরাপত্তাহীনভাবে বসবাস করেন।
নগরায়ণ কী?
শিল্পবিপ্লবের ফলে মৃত্যুহার হ্রাস পেয়েছে- ব্যাখ্যা করো।
উদ্দীপকে শিল্পবিপ্লবের কোন নেতিবাচক দিকের প্রভাব পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সমস্যা সমাধানে, সমাজকর্মের জ্ঞান কীভাবে প্রয়োগ করা যায়? বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অষ্টাদশ শতাব্দীর শেষভাগ থেকে উনবিংশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্ত সময়ে ইংল্যান্ডের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, উৎপাদন ব্যবস্থাপনা, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে এক সুদূরপ্রসারী পরিবর্তন পরিলক্ষিত হয়। পরবর্তীতে যার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আর এ নেতিবাচক প্রভাবজনিত সমস্যা মোকাবিলায় আধুনিক সমাজকর্মের জন্ম হয়।
১৭৬০ সাল হতে ১৮৫০ সালের মধ্যে প্রথমে ইংল্যান্ডে, পরবর্তীতে ইউরোপ ও পৃথিবীর অন্যান্য দেশে উৎপাদন, প্রযুক্তি, যাতায়াত ও যোগাযোগ ক্ষেত্রে আমূল
পরিবর্তন সূচিত হয়। এ পরিবর্তনের ফলে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলেও মানবজীবনে নতুন নতুন জটিল সমস্যার সৃষ্টি হয়। আর এ সমস্যা মোকাবিলায়
বিজ্ঞানসম্মত উপায় হিসেবে একটি সুনিদিষ্ট পদ্ধতির উদ্ভব হয়।