বাংলাদেশে ব্যবসায় পরিবেশ ও ব্যবসায়ে পরিবেশের উপাদানসমূহের প্রভাব
1.
করোনা অভিমারীর কারণে গোটা বিশ্ব থমকে গিয়েছিল। এসময় বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাতও চরম অনিশ্চয়তার সম্মুখীন হয়েছিল। বর্তমানে করোনা প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বে নতুন নতুন পণ্যের চাহিদা বেড়েছে। ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বর্তমানে দেশে এসব পণ্যের অসংখ্য কারখানা গড়ে উঠেছে। কারখানাগুলো দেশীয় কাঁচামাল ব্যবহার করে পণ্যগুলো উৎপাদন করছে। ফলে উক্ত পণ্যগুলো ভোক্তাদের নিকট সহজলভ্য হয়ে উঠছে।
পুনঃরপ্তানি কী?
“প্রতিযোগিতা পণ্যের মান উন্নয়নে সহায়ক "- ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টির সম্প্রসারণে কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বাংলাদেশ বিভিন্ন পরিবেশের সমন্বয় গড়ে ওঠা একটি সুন্দর রাষ্ট্র। আমাদের দেশের জলবায়ুর জন্য বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে কৃষির অগ্রগতি কমে গেছে। ঝড় জলোচ্ছাস, নদী ভাঙন ইত্যাদির দেখা যাচ্ছে। সরকার বিভিন্ন আইন সৃষ্টি করেছে যেমন কর নীতি, মুদ্রা নীতি, ব্যাংক নীতিমালা, শেয়ার বাজারের নীতিমালা, সুষ্ঠু আইন শৃঙ্খলা প্রণয়ন করে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্ঠা চালায়। সবচেয়ে দেশের জন্য যে উপাদানটি বেশি গুরুত্বপূর্ণ তা হলো মূলধন অর্থ ও ঋণ ব্যবস্থা, মাথাপিছু আয় বৃদ্ধি, শ্রমশক্তি ও মানবসম্পদের উন্নয়ন।
বৈশাখকে সামনে রেখে ফ্যাশন ডিজাইনার মিস শিউলি পাঞ্জাবির ডিজাইন করেন এবং তার ডিজাইনকৃত পোশাকগুলো ক্রেতাদের মাঝে সাড়া প্রদানে সক্ষম হন। পোশাক উৎপাদন কাজে তিনি বেশকিছু স্থানীয় দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়োগ দেন। এ কারণে পরবর্তীতে তিনি বেশ আইনি জটিলতার সম্মুখীন হন।
মি. হাসান শহরের সন্নিকটে একটি পলিথিন উৎপাদনের কারখানা স্থাপন করেছেন। তিনি অবগত আছেন যে, এই পলিথিন ব্যবহারে মাটির উবর্রতা যেমন হ্রাস পায়, তেমনি বায়ুও দূষিত হয়। এদিকে এই অবস্থা হতে পরিবেশকে রক্ষা করতে সরকার বিভিন্ন সময়ে সবাইকে নির্দেশনাসহ আইন প্রণয়ন এবং এর পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করেছেন।
ফাহিম কলেজ পড়ুয়া ছাত্র। তার কলেজ যাওয়ার পথে কয়েকটি ইটের ভাটা রয়েছে। একদিন সে দেখল কোনো ভাটায় চিমনি দিয়ে কালো ধোঁয়া ও কোনো চিমনি দিয়ে সাদা ধোঁয়া বেরুচ্ছে। তার মনে প্রশ্ন জাগল যে, দু'ধরনের ধোঁয়া বেরুনোর কারণ কি? এতে আশেপাশের গাছপালা, বাড়িঘর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে। আবার সে বইয়ে পড়েছে কালো ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকারক। এ নিয়ে সে এখন বেশ চিন্তিত।