আধুনিক ব্যাংকিং এর সেবাসমূহ
1.
কাপ্তাই ব্যাংক লি. এর গ্রাহকরা এটির যেকোনো শাখার মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারেন। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোবাইল প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন।
বিক্রয় সেবা বিন্দু কী?
ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা কি ঋণ সুবিধা পায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে কাপ্তাই ব্যাংক লি. তার গ্রাহকদেরকে কোন ধরনের ইলেক্ট্রনিক ব্যাংকিং সুবিধা প্রদান করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক ব্যাংকিং সুবিধা প্রদানের উদ্যোগটি কি যথার্থ হয়েছে? তোমার মতামত ব্যক্ত কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব তৌসিফ একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের কাজে ঢাকায় থাকেন। তার একমাত্র ছোট ভাই জনাব তাহসিন নীলফামারী জেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে চাকরির সুবাদে অবস্থান করছেন। জনাব তাহসিনের হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়। তিনি তার ভাই তৌসিফকে জানালেন। কিন্তু সেখানে কোনো ব্যাংকের শাখা না থাকায় জনাব তৌসিফ 'নগদ'-এর মাধ্যমে টাকা পাঠালেন। অপরদিকে, জনাব তৌসিফ তার পাওনাদার জনাব আকাশকে তার ইন্টারনেট ব্যবহার করে ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠাবেন।
জনাব শাহীনের বাবা সদ্য চাকরি থেকে অবসর নিয়েছেন। হঠাৎ তার বাবা রাত্রে অসুস্থ হয়ে পড়লে তার ২৫,০০০ টাকার প্রয়োজন হয়। শাহীন তার বন্ধু আরমানের নিকট টাকা ধার চাইলে সে টাকা দিতে পারেনি। সে তখন একটা প্লাস্টিক কার্ডের সাহায্যে নিকটবর্তী ছোট ঘর থেকে উক্ত টাকা সংগ্রহ করে। ইদানীং আরমানের বিভিনড়ব সময়ে অতিরিক্ত টাকার প্রয়োজন পড়ছে। তাই সে ব্যাংক থেকে একটি নতুন কার্ড সংগ্রহ করেছে। এতে তার খরচ কিছুটা বাড়লেও সুবিধা বেশি পাচ্ছে।
মি. ফুয়াদ চুম্বকীয় কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারেন। অন্যদিকে মি. রুহুল একই কার্ড ব্যবহার করে পণ্য কিনতে ও বিল পরিশোধ করতে পারেন। তার হিসাব থেকে অতিরিক্ত অর্থ উত্তোলন করতে পারেন। পরে এই অর্থ সুদসহ পরিশোধ করতে হয় ।
মি. রহমান একজন চাকরিজীবী। প্রতি মাসের শেষে ব্যাংক হিসাবে তার বেতনের টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে যায়। সম্প্রতি তিনি এমন একটি কার্ড নিয়েছেন যা দিয়ে তিনি টাকা না থাকলেও পণ্য কেনাকাটা করতে পারেন।