সত্যবাদিতা,মিথ্যাচার,সবর
1. কালাম একজন সৎ ও কর্মঠ ব্যবসায়ী। তার সংসারে অভাব-অনটন লেগেই থাকে। কালামের স্ত্রী মাঝে-মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য তাকে দুই একটা মিথ্যা বলতে, ওজনে কম দিতে ও দ্রব্যে ভেজাল মেশাতে বলে। কিন্তু কালাম তাকে বুঝিয়ে বলে, "মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে না।"
প্রতারণা কী?
মিথ্যা বর্জনীয় কেন?
কোন গুণের আদর্শ গ্রহণের কারণে কালাম অসৎপথ অবলম্বন করতে রাজি হলো না? ব্যাখ্যা করো।
কালামের স্ত্রীর মতামতকে তুমি কি সমর্থন কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জাফর আলী একজন দরিদ্র কিন্তু সৎ কৃষক। তার একটি গাভী আছে। তিনি দুধ বিক্রি করে কোনো রকমে সংসার চালান। তার সংসারে অভাব অনটন লেগেই থাকে। তাই তার স্ত্রী জামিলা অতিরিক্ত আয়ের জন্য মাঝে মধ্যে দুধের মধ্যে পানি মিশিয়ে এবং ওজনে কম দিয়ে বিক্রি করতে বলেন। কিন্তু তিনি স্ত্রীকে বুঝিয়ে বলেন, 'মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়'।
রহিম সাহেব একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায় লোকসানের সম্মুখীন হলে বিচলিত না হয়ে সৎভাবে ব্যবসায় করতে থাকেন। তিনি মনে করেন, একদিন হয়ত লাভের মুখ দেখবেন, তাতে লোকসান পুষিয়ে নেবেন। কিছুদিন পর রহিম সাহেবের ব্যবসায় প্রচুর লাভ হয় এবং তার অর্থনৈতিক উন্নতি হয়। রহিম সাহেবের ছোট ভাই করিম তার বড় ভাইয়ের ব্যবসায়িক উন্নতি উপলক্ষ্যে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন।