সংগঠন
1.
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় ৪৫ জন ব্যক্তি সম অধিকারের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের সদস্যদের দক্ষতা অনুযায়ী কাজ বর্ণনা করে দেন। এতে প্রতিষ্ঠানটি সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শারীরিক শ্রম কি?
"ভূমি প্রকৃতির দান"- ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
"শ্রম বিভাগের ফলে এই প্রতিষ্ঠানটি সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে"- ব্যাখ্যা কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বিশ্বনাথ ঘোষ সাভারে একটি দুগ্ধ খামার গড়ে তোলেন। তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমে ন্যায্যমূল্যে প্রতিদিন ৩০০ লিটার দুধ বিক্রয় করেন। একই এলাকার দরিদ্র শ্রেণির দুধ বিক্রেতারা স্থানীয় দালালদের প্রভাবে দুধের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। তাই তারা পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন গড়ে তোলে। তাদের উৎপাদিত সকল দুধ একত্রিত করে বিশ্বনাথ ঘোষের নিকট বিক্রয় করে লাভবান হয়।
মাইমুনা লেখাপড়া শেষ করে নারায়ণগঞ্জে কয়েকজন তাঁতীকে নিয়ে জামদানি শাড়ির ব্যবসায় শুরু করেন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় মাইমুনা আরও ১৫ জন মহিলা নিয়োগ দেন। পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণের জন্য তিনি ২০ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নেন।
জনাব ইকরাম ও জনাব আরমান দুই বন্ধু। তারা পারস্পারিক সমঝোতার ভিত্তিতে একটি পোশাক কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটি ছোট হলেও দ্রুত ও দক্ষতার সাথে কাজ সম্পাদনের জন্য তারা আলাদা আলাদা বিভাগ যেমন: কাপড় কাটা, সেলাই, বোতাম লাগানো এবং লন্ড্রি ও প্যাকিং-এর জন্য দক্ষতার ভিত্তিতে ভিন্ন ভিন্ন শ্রমিক নিয়োগ করেন।
আফসানা রহমান তার ফলের বাগান থেকে বছরে ৫ লক্ষ টাকার ফল বিক্রি করেন। দেশের বাইরেও তিনি ফল বিক্রি করেন। তিনি সরকারকেও যথাযথ কর প্রদান করেন। বর্তমানে তিনি ফল প্রক্রিয়াকরণের জন্য একটি কারখানা স্থাপনের কথা ভাবছেন।