গ্রীন মার্কেটিং বিপণন
1. কোন ধরনের মার্কেটিংকে টেকসই মার্কেটিং বলে ?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
স্টাইলস এন্ড ফেব্রিক্স লি. বিভিন্ন ধরনের ফ্যাশনেবল পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। মি. সোলায়মান উত্ত প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক। তিনি ইন্টারনেটের মাধ্যমে উৎপাদিত পণ্যসামগ্রী বিক্রির চিন্তা করছেন। এই লক্ষ্যে তিনি প্রতিষ্ঠানটির নামে একটি ওয়েবসাই খুললেন। ফলে ক্রেতারা এই পেইজের মাধ্যমে প্রতিষ্ঠানটির পণ্যের বিভিন্ন তথ্য ও উপাত্ত জেনে পণ্য কিনতে আগ্রহী হয় এবং বেশ কিছু অর্ডার দেয়। সম্প্রতি স্টাইলস এন্ড ফেব্রিক্স লিমিটেড ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকর হবে না এমন বিপণি ব্যবস্থার ওপর বেশি গুরুত্বারোপের সিদ্ধান্ত নিয়েছে।
জামিল সাহেব দীর্ঘ ২০ বছর ইতালির একটি বিখ্যাত ভোগ্যপণ্য কারখানায় ব্যবস্থাপক পদে চাকরি করেন। তিনি চাকরি শেষে সম্প্রতি দেশে ফিরে একটি কারখানা স্থাপন করেন। তার উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো। যুবকদের কর্মসংস্থানেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু অপরিকল্পিত স্থানে কারখানা স্থাপন, রাসায়নিক পদার্থের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ দূষণের অভিযোগে একটি পরিবেশবাদী সংগঠনের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সরকারি সংস্থা কারখানা বন্ধ করার জন্য জামিল সাহেবকে নোটিশ দেন। জামিল সাহেব অন্য কোনো উপায় না পেয়ে অভিযুক্ত বিষয়গুলোর দ্রুত সমাধান করে পুনরায় কারখানা চালু করেন।
'রূপসা ইকো-পার্ক' খুলনা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত শপিং সেন্টার। এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা, নিরাপত্তামূলক পরিবেশ, উন্নত যোগাযোগ ও পার্কিং-এর ব্যবস্থা আছে। ফলে ক্রেতারা সহজেই কেনাকাটা করতে পারে। এছাড়া এটি পরিবেশ দূষণরোধ, পরিবেশ উন্নয়ন ও টেকসই বিপণনের ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। ফলে ব্যবসায় জগতে উক্ত প্রতিষ্ঠানটি ব্যাপক সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে।
আমাদের দেশসহ পৃথিবীর প্রায় সব দেশের বাজারজাতকরণ পলিথিন নির্ভর। ফলে পৃথিবী আজ পলিথিনের দূষণে দূষিত। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ড. মোবারক আহম্মদ খান হারিয়ে যাওয়া সোনালী আঁশ পাটের সেলুলোস থেকে পলিথিনের মত কিন্তু এটি পলিথিনের চাইতে শক্ত, পানিতে ও মাটিতে পঁচনশীল, পুড়ালে ছাই হয়ে যায় এবং পরিবেশবান্ধব 'সোনালী ব্যাগ' আবিষ্কার করেন। এটি বাজারজাতকরণকে দিবে নতুন পথের দিশা। পৃথিবীকে রাখবে দূষণমুক্ত।