বাজার ও বাজার বিভক্তিকরণ
1. কোন বাজারে দ্রব্যসমূহ সদৃশ কিন্তু পৃথকীকৃত?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মিস্টার রকিব উন্নতমানের সুতা কিনে তাঁতের শাড়ি তৈরি করেন। বয়স অনুযায়ী মানসম্মত শাড়ি তৈরি করার জন্য চারিদিকে তার ব্যাপক সুনাম সৃষ্টি হয়েছে। তিনি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে দেশে তাঁতের শাড়ি তৈরির মাধ্যমে মধ্যম আয়ের মানুষের কল্যাণে নিয়োজিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
'প্রমি ফ্যাশন' বিভিন্ন ব্র্যান্ডের শার্ট ও প্যান্ট দেশের বিভিন্ন স্থানে নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি পুরুষ ও মহিলাদের জন্য ভিন্ন ডিজাইন, রং ও বৈচিত্র্যসম্পন্ন শার্ট, প্যান্ট বিক্রয় করে। এতে ক্রেতারা পছন্দমতো কিনতে পারে। ক্রেতা বাড়তে থাকায় প্রতিষ্ঠানটি বড়, হচ্ছে। অন্যদিকে 'মিনা ফ্যাশন' নামক আরেকটি প্রতিষ্ঠান সমাজের উচ্চ আয়ের ক্রেতাদের জন্য বিদেশি নামকরা ব্র্যান্ডের উচ্চ বৈশিষ্ট্যসম্পন্ন, বৈচিত্র্য ধরনের উৎকৃষ্ট মানের শার্ট ও প্যান্ট আমদানি করে বসুন্ধরা সিটিতে নিজস্ব দোকানে বিক্রি করে। বছর শেষে 'প্রমি ফ্যাশন' ও 'মিনা ফ্যাশন' যথাক্রমে ১.৫ কোটি ও ২.৩৫ কোটি টাকা বিক্রয় করতে সমর্থ্য হয়।
'আরিবা ফ্যাশন লিমিটেড' থাইল্যান্ড থেকে ২ হতে ৮ বছর বয়সী শিশুদের পোশাক আমদানি করে তাদের নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, বিলবোর্ড ও ফেসবুকে পেইজ খুলে নিয়মিতভাবে তথ্য প্রচার করে। এর ফলে উক্ত প্রতিষ্ঠানের পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়।
Trisha Builders ঢাকার ধানমন্ডিতে বেশকিছু এপার্টমেন্ট তৈরি করেছে এবং এগুলো বিক্রয়ের জন্য নানা ধরনের চটকদার বিজ্ঞাপন, মূল্য হ্রাস অফার, কিস্তিতে মূল্য পরিশোধ ইত্যাদি কার্যক্রম হাতে নিয়েছে। কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে আশানুরূপ ফল পাচ্ছে না। এ অবস্থায় কোম্পানির বিপণন ব্যবস্থাপক ক্রেতাদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী অপেক্ষাকৃত ছোট এপার্টমেন্ট তৈরির প্রস্তাব করেন।