সামাজিক পরিবর্তনের উপাদানসমূহের প্রভাব
1. গণি মিয়া তার গ্রামের মানুষদের কাছে একজন সকল বৃষি উদ্যোক্তা ও কৃষক বন্ধু হিসেবে পরিচিত। আর্মের মানুষ চাষাবাদের ক্ষেত্রে তার পরামর্শ নিয়ে থাকে। সে মোবাইলের মাধ্যমে কৃষি সংক্রান্ত নানা তথ্য ও সমস্যার সমাধান বিষয়ে জানতে পারে। এর ফলে সে নতুন নতুন ফসলের চাষাবাদ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী। 'গণি নিয়া মাঝে মারে ভাবে, বাপ-দাদার আমলে যদি এ সুবিধা থাকতো তাহলে তাদের আর এত কষ্ট করতে হতো না।
প্রগতি কী?
সামাজিক পরিবর্তন সর্বজনীন- ব্যাখ্যা করো।
উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
"গণি মিয়ার অবস্থার উন্নয়ন ও সামাজিক পরিবর্তন এক সূত্রে গাঁথা"- বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আলিফদের বাড়ির পাশে কয়েক বছর আগে পোশাক শিল্প কারখানা গড়ে উঠায় এলাকার বহু লোকের কর্মসংস্থানের পাশাপাশি যাতায়াত ব্যবস্থাসহ অবকাঠামোগত ব্যাপক পরিবর্তন সাধিত হয়। মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। কিন্তু অকৃষি পেশার আধিক্যের কারণে যৌথ পরিবার একক পরিবারে রূপ নেয়। এছাড়াও মাদকাসক্তি, অপরাধ প্রবণতা, পরিবেশ দূষণ ও প্রাপ্তির প্রসার ঘটে।
"মানুষের জীবন এখন আর আগের মতো নেই। আগে চিঠিপত্র আসতে দিনের পর দিন লেগে যেত। আর এখন যেকোনো চিঠিপত্র পৃথিবীর যেকোনো প্রান্তে পাঠিয়ে দেয়া যায়। ঘরে বসেই পৃথিবীর যাবতীয় খবরাখবর পাওয়া যায়।” কথাগুলো বলে দবির মিয়া একটু থামেন। এরপর বলেন, "এসব কিছুই সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রগতিতে। এছাড়া কলকারখানা স্থাপনের ফলে মানুষের পেশায়। এসেছে বৈচিত্র্য, জীবনযাপন প্রণালিতে এসেছে পরিবর্তন।"
ফরিদ মিয়ার আর্থিক অবস্থা পূর্বে ভাল ছিল না। তিনি জমি বিক্রি করে তার দুই ছেলেকে সৌদি আরবে পাঠালেন। এখন তিনি প্রচুর সম্পদের মালিক। সমাজে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
মি. 'X' হঠাৎ অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অপারেশন করার পূর্বেই চিকিৎসক আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তিনি বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সফলভাবে 'অপারেশন সম্পন্ন করেন। পাঁচ বছর আগেও মানুষকে চিকিৎসা সেবা নিতে বিভাগীয় শহরে যেতে হতো।