বনের গুরুত্ব, প্রকারভেদ
1. গত গ্রীষ্মের ছুটিতে খোকন তার বন্ধুদের নিয়ে বেড়াতে বের হলো। প্রথমে তারা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গেল। সেখানে তারা সমুদ্র উপকূলীয় এলাকায় এক ধরনের বন দেখতে পেল। যা জোয়ার- ভাটায় প্লাবিত হয়। পরে তারা দেশের দক্ষিণ-পূর্বাংশে বেড়াতে গেল। সেখানে তারা উঁচু এলাকায় এক ধরনের বন দেখতে পেল। এই এলাকার বনে মাঝে মাঝে হাতি দেখা যায় বলে তারা জানতে পারল।
বন কী?
জীববৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব আলোচনা করো।
উদ্দীপকের প্রথমোক্ত বনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত বন দুইটির বৈশিষ্ট্য তুলনা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সকল ট্রেনিংই প্রুনিং কিন্তু সকল প্রুনিং ট্রেনিং নয়।”
অভিজ্ঞ কৃষক আফাজের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। তাঁর বিভিন্ন ধরনের ফলদ গাছের বাগান আছে। তিনি গাছে ফুল আসার পূর্বে ট্রেনিং করে গাছকে কাঙ্ক্ষিত আকৃতি দিয়েছেন। এখন প্রতিবছর ফল সংগ্রহের পুর তিনি গাছের প্রুনিং করেন। এর ফলে তার বাগানে ফুল, ফল ধারণ ও ফলের গুণগতমান বৃদ্ধি পায়। তিনি এলাকার একজন সফল ফল চাষী।
শীতের ছুটিতে অনিক চট্টগ্রাম হতে নানা বাড়ি খুলনায় বেড়াতে যায়। সে তার মামাকে সাথে নিয়ে সুন্দরবনে বেড়াতে যায় এবং বনের কিছু কিছু গাছে বিশেষ ধরনের বৈশিষ্ট্য দেখতে পায়। এসময় অনিক চট্টগ্রামে অবস্থিত পাহাড়ের বনের সাথে সুন্দরবনের কিছু পার্থক্য লক্ষ করে। মামা জানায় আগের তুলনায় বর্তমানে সুন্দরবনে বিভিন্ন ধরনের পশুপাখি ও গাছপালার পরিমাণ হ্রাস পেয়েছে। মামা আরও জানায় অর্থনৈতিক উন্নয়নে বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
