বিজ্ঞাপন ও এর বিষয়াবলি
1. গ্রিন প্রোডাক্টস বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য উৎপাদন ও বিপণন করে। এটি চুক্তির মাধ্যমে বিআরটিসি বাসের ভিতরে ও বাহিরে বিজ্ঞাপন প্রচার করে। গ্রিন প্রোডাক্টস দীর্ঘমেয়াদি ব্যবসায়ের লক্ষ্যে ক্রেতাদের মধ্যে ব্র্যান্ড আনুগত্য তৈরি করতে চায়। এজন্য প্রতিষ্ঠানটি 'বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে যা দেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার কলামে গুরুত্বের সাথে স্থান পায়।
কুপন কী?
"বিক্রয় প্রসার হলো বিক্রয় বৃদ্ধির অনিয়মিত পন্থা"- ব্যাখ্যা করো।
গ্রিন প্রোডাক্টস বিজ্ঞাপন দেওয়ার জন্য কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করছে? ব্যাখ্যা করো।
গ্রিন প্রোডাক্টসের ব্র্যান্ড আনুগত্য সৃষ্টির জন্য উদ্দীপকে গৃহীত বিপণন কৌশলের কার্যকারিতা সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'পিনন ফ্যাশন' ঢাকা নিউমার্কেট ও লাকী প্লাজায় দুইটি দোকানে নিজস্ব কারখানায় তৈরি থ্রিপিস ও পাঞ্জাবি বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটি একটি জনপ্রিয়
ফ্যাশন বিষয়ক সাপ্তাহিক পত্রিকায় থ্রিপিছ ও পাঞ্জাবীর বিজ্ঞাপন দিয়েছে। পূজার সময় বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে এটি থ্রিপিসের ওপর ২৫% এবং পাঞ্জাবির ওপর ২৭% ছাড় দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা বছর শেষে তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
বর্ণালী সু একটি নামকরা জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিক্রয় বৃদ্ধির জন্য প্রচুর অর্থ ব্যয় করে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালায়। সম্প্রতি প্রতিষ্ঠানটি বিনামূল্যে নিম গাছের চারা বিতরণ করেছে। এ সংবাদ কয়েকটি জাতীয় পত্রিকার সম্পাদকীয় কলামে অনুকূলভাবে উপস্থাপিত হয়েছে। বিক্রয় বৃদ্ধি পাওয়ায় 'বর্ণালী সু' এখন কারখানা সম্প্রসারণ করছে।