প্রকল্পের গুরুত্ব
1. ঘটনা-১: চিকনগুনিয়া জ্বরে আক্রান্ত স্বর্ণা। তার দাদি বললেন,"স্বর্ণাকে পানি পড়া খাওয়ালে জ্বর সেরে যাবে।" স্বর্ণার বড় বোন পর্ণী বললো, "জ্বর না কমা পর্যন্ত কাপড় ভিজিয়ে শরীর মুছে দাও এবং প্যারাসিটামল খাওয়াতে থাক।"
ঘটনা-২: মাছ কিনতে গিয়ে মোকতার সাহেব দেখলেন, কিছু মাছে মাছি বসছে না, আবার কিছু মাছে মাছি বসছে। তখন তিনি বুঝলেন, যে সব মাছে মাছি বসছে সে মাছগুলো ফরমালিন মুক্ত।
প্রকল্প কী?
কর্তা সংক্রান্ত প্রকল্প বলতে কী বোঝ?
ঘটনা-২ এ প্রকল্প প্রমাণের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘটনা-১ এ দাদি ও পর্ণার বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সন্ধ্যারাতে মিন্টু তার বন্ধুদের নিয়ে বাড়ির কাছে নিচু পানিপূর্ণ জমিতে খেলা করছে। পানির শব্দ পেয়ে মিন্টুর বাবা সেখানে উপস্থিত হলে মিন্টুর বন্ধুরা ভয়ে পালিয়ে যায়। মিন্টু মুখ ছোট করে সারা গায়ে কাঁদা মেখে উঠে আসে। মিন্টুর বাবার চিৎকারে প্রতিবেশীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়। মিন্টুর এরকম অবস্থা থেকে পাশের বাড়ির আলেয়া বলে ওঠে, হায়রে হায়। এই ভর সন্ধ্যাবেলায় ভূতই মিন্টুর এ অবস্থা করেছে। পরে মিন্টুর বাবা জমির চারপাশে পরীক্ষা করে মিন্টুর বন্ধু রতনের শার্ট খুঁজে পায়। আর আসল ঘটনা বুঝতে পারে।
দৃশ্যকল্প-১: মোতাহের সাহেবকে ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার পর দেখা গেল যে তিনি বাংলা, ভূগোল ও ইতিহাস বিষয়ও পড়াতে সক্ষম।
দৃশ্যকল্প-২: কেক তৈরি করতে গিয়ে শিলা সাদা দানাযুক্ত তিনটি জারের মধ্যে কোনটিতে চিনি রয়েছে তা বুঝতে পারছিল না। পরবর্তীতে একটি জারে পিপড়ার উপস্থিতি লক্ষ করে চিনিযুক্ত জারটি শনাক্ত করতে সক্ষম হলো।
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:-
দৃশ্যকল্প-১: ঢাকা শরীরচর্চা কলেজে প্রশিক্ষণ চলাকালীন ক্লাসে একজন প্রশিক্ষণার্থী বিলম্বে উপস্থিত হওয়ায় প্রশিক্ষক তাকে বিলম্বে ক্লাসে আসার কারণ জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় এভাবে যে, রাস্তায় যানজটের কারণে ক্লাসে উপস্থিত হতে বিলম্ব হয়েছে।
দৃশ্যকল্প-২: সাইন্স ইনস্টিটিউট এন্ড রিসার্স সেন্টারে পিএইচডি (PhD) গবেষণায় কোর্স ওয়ার্কের ক্লাসে সুপারভাইজার একজন গবেষককে প্রশ্ন করেন যে, গতকাল আপনার সর্দি ছিল। আজকে আপনার সর্দি ভাল হওয়ার কারণ কী? গবেষক জবাব দেন এভাবে যে, আমি আইসক্রিম খেয়েছিলাম, সর্দি ভাল হয়ে গেছে।
সুপারভাইজার বিস্মিত হলেন।
দশ বছরের শিশু নাবিলাকে গত দুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি পাড়ার জ্যোতিষী জানতে পেরে বললেন, মেয়েটিকে ভূতে নিয়েছে এবং তার আশ্রয়েই আছে। কিন্তু নাবিলার বড় বোন বিজলী একথা বিশ্বাস না করে তাদের বাড়ির অদূরে বড় পুকুর পাড়ের ঝোপের কাছে নাবিলার ব্যবহৃত একটি খেলনা পেয়ে পুকুরে ডুবুরিদের দ্বারা নাবিলার খোঁজ করায়। নাবিলাকে পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়।