গণতান্ত্রিক মূল্যবোধ
1. চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ৫০ জনের বেশি মানুষ মৃত্যুবরণ করে এবং বহু মানুষ আহত হয়েছে। হতাহতদের চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তৃপক্ষের আহ্বানে ছুটিতে থাকা চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদানে হাসপাতালে ছুটে আসেন। রাতেই বহু মানুষ রক্ত দান করতে ভিড় করেন। এছাড়া ঔষধ দিয়ে, খাবার দিয়ে এবং বিনা ভাড়ায় রোগী ও স্বজনদের হাসপাতালে পৌঁছে দিয়ে অনেকে সাহায্য করেন ।
মূল্যবোধ কী?
আইনের দুইটি উৎস ব্যাখ্যা করো।
উদ্দীপকে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উক্ত বিষয়টির সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পৌরনীতির শিক্ষক জনাব ‘P’ সর্বদা অন্যের দুঃখে ব্যথিত হন। সকল মানুষ যাতে সুবিচার পায় সে বিষয়ে তিনি সচেষ্ট। তিনি কোনো কাজকেই ছোট মনে করেন না। তিনি সর্বদাই সময়ের কাজ সময়ে করে থাকেন। অন্যদিকে ‘Q’ অবৈধ উপায়ে ব্যবসা করে রাতারাতি ধনী হয়েছেন। তিনি শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন। কেউ তার কাছে আর্থিক সাহায্য চেয়েও পায় না।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব ‘ক’ সর্বদা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেন। তিনি সকল শিক্ষার্থীর সাথে একইরকম আচরণ করেন। কোনো কাজকেই তিনি ছোট মনে করেন না। ক্লাসের ব্যাপারে ‘ক’ অত্যন্ত যত্নবান। উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট তিনি খুবই জনপ্রিয়। অন্যদিকে জনাব ‘খ’ অবৈধ ব্যবসা করে রাতারাতি ধনী বনে যান। শ্রমিকদের তিনি নির্দয়ভাবে খাটান কিন্তু ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত রাখেন। গরিব, অসহায় ও দরিদ্র মানুষ তার নিকট সাহায্য চেয়ে পায় না।
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন শহরে সুশীল সমাজের ব্যক্তিরা মানবতার দেয়াল উদ্বোধন করেছেন। এ দেয়ালে লোকজন অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যাবেন। এর ফলে সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকজন উপকৃত হবে।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিমুল তার শিক্ষক ও বন্ধুদের কাছে প্রিয়। সে প্রতিদিন সময়মতো ক্লাসে আসে। ক্লাস শেষে বাড়ি ফেরার আগে সে প্রতিদিন তার ক্লাস রুমের বৈদ্যুতিক সুইচগুলো বন্ধ করে রেখে যায়। এছাড়াও বিগত ভয়াবহ বন্যার সময়ে সে ও তার বন্ধুরা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যায় এবং বিতরণ করে।