মুনাফার হার (R)
1. জনাব অয়ন সাহেব একজন গাড়ি ব্যবসায়ী। তিনি তার বর্তমান ব্যবসায়ের পাশাপাশি প্রাথমিকভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন। যেহেতু তিনি এর আগে শেয়ার বাজারে বিনিয়োগ করেননি, তাই মাত্র ১০,০০,০০০ টাকা নিয়ে শেয়ার ব্যবসায় শুরু করেন। তিনি জানতে পারেন একটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করে সবসময় একের অধিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা উচিত। এই কারণে তিনি 'P' ও 'Q' দু'টি কোম্পনির শেয়ারে যথাক্রমে ৬,০০,০০০ ও ৪,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, যাদের প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে ১০% এবং ১৩%। এছাড়া তাদের আদর্শ বিচ্যুতি যথাক্রমে ৭% এবং ৮% এবং সহ-সম্বন্ধ -০.৫০।
বিভেদাঙ্ক কী?
কখন একটি বিনিয়োগকে ঝুঁকিমুক্ত বিনিয়োগ বলা যায়? ব্যাখ্যা করো।
জনাব অয়ন সাহেবের বিনিয়োগ থেকে পোর্টফোলিও প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো।
জনাব অয়ন সাহেবের বিনিয়োগ কি সঠিক তা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয়ের মাধ্যমে তোমার মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আরিফ রহমান মূলধন বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি সম্পূর্ণ অর্থ একটি সিকিউরিটিতে বিনিয়োগ না করে পোর্টফোলিও গঠন করে বিনিয়োগ করতে চ তিনি ৪০: ৬০ হারে বিনিয়োগের উদ্দেশ্যে নিচের দুইটি সিকিউরিটি বিবেচনা করছে
বছর | আয়ের হার | |
সিকিউরিটি A | সিকিউরিটি B | |
২০২১ | ১৫% | ২২% |
২০২২ | ১৫% | ১৫% |
২০২৩ | ২০% | ১৯% |
আরিফ রহমান শান্তি কোম্পানিতে বিনিয়োগের কথা ভাবছেন যার বিটার মান ১. বাজার আয়ের হার ১৪%, ট্রেজারি বিলের আয়ের হার ৫.৫%।
জনাব শফিক পোর্টফোলিও-এর মাধ্যমে সিকিউরিটিতে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগযোগ্য অর্থ নিম্নোক্তভাবে ব্যবহার করতে চান-
সিকিউরিটি | বিনিয়োগকৃত তহবিল | প্রত্যাশিত আয়ের হার | আদর্শ বিচ্যুতি | সহ- সম্বন্ধ | |
পোর্টফোলিও-১ | X | ৬০% | ১০% | ৫% | ০.৪৫ |
Y | ৪০% | ২০% | ১০% | ||
পোর্টফোলিও-২ | Y | ৩০% | ২০% | ১০% | |
ট্রেজারি বিল | ৭০% | ৩০% | ০% | ০ | |