জীবন বিমা আদায় পদ্ধতি
1. জনাব আকরাম ৪২ বছর বয়সি একজন ব্যক্তি। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তিনি তার অসুস্থতার কথা গোপন রেখে ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানির সাথে ১০ লক্ষ টাকার বিমাপত্র গ্রহণ করেন। বিমাচুক্তির ৬ মাসের মাথায় তিনি মারা যান। তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমা কোম্পানির নিকট বিমা দাবি পেশ করেন। পরবর্তীতে অনুসন্ধানে কোম্পানি জানতে পারল যে, তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাই বিমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়। অন্যদিকে, আমেনা সেবা বিমা কোম্পানিতে ৫ বছরের জন্য একটি জীবন বিমা চুক্তি করেছে। বিমাপত্রে উল্লেখ ছিল যে, শুধু আমেনার বিমার মেয়াদ উত্তীর্ণ হলেই সে বিমা দাবির অর্থ পাবে। আমেনা বিমা করার ২ বছর পরেই মারা যায় এবং তার পরিবার বিমা দাবির টাকা দাবি করলে বিমা কোম্পানি তা দিতে অস্বীকৃতি জানায়।
প্রত্যাবর্তনশীল বোনাস কী?
বিমার চুক্তিতে বিমাগ্রহীতা প্রদত্ত প্রতিদান মূল্যকে কী বলে? বুঝিয়ে লেখো।
উদ্দীপকে জনাব করামের কোন নীতির অনুপস্থিতির কারণে বিমা কোম্পানি বিমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানায়? ব্যাথা করো।
বিমা কোম্পানির আমেনার পরিবারকে বিমা দাবি পরিশোধে অস্বীকৃতির সিদ্ধান্ত কি যৌক্তিক? যুক্তিসহ মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found