সংগঠন
1. জনাব ইকরাম ও জনাব আরমান দুই বন্ধু। তারা পারস্পারিক সমঝোতার ভিত্তিতে একটি পোশাক কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটি ছোট হলেও দ্রুত ও দক্ষতার সাথে কাজ সম্পাদনের জন্য তারা আলাদা আলাদা বিভাগ যেমন: কাপড় কাটা, সেলাই, বোতাম লাগানো এবং লন্ড্রি ও প্যাকিং-এর জন্য দক্ষতার ভিত্তিতে ভিন্ন ভিন্ন শ্রমিক নিয়োগ করেন।
সংগঠন কী?
"উচ্চ মজুরি শ্রমের যোগান বৃদ্ধি করে না"- ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত পোশাক কারখানাটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।
দ্রুত ও দক্ষতার সাথে কাজ সম্পাদনের জন্য জনাব ইকরাম ও জনাব আরমান তাদের কারখানায় যে ব্যবস্থা গ্রহণ করেছেন তার যথার্থতা মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মাইমুনা লেখাপড়া শেষ করে নারায়ণগঞ্জে কয়েকজন তাঁতীকে নিয়ে জামদানি শাড়ির ব্যবসায় শুরু করেন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় মাইমুনা আরও ১৫ জন মহিলা নিয়োগ দেন। পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণের জন্য তিনি ২০ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নেন।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর ৭০ জন কৃষক একত্রিত হয়ে সম অধিকারের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান গঠন করলো, যাদের প্রধান উদ্দেশ্য হলো মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে নিজেদের রক্ষা করে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। সৎ, উদ্যমী ও যোগ্য নেতৃত্বের কারণে এ উদ্দেশ্য সফল হওয়ায় স্বল্পসময়ের মধ্যেই এর সদস্যরা আর্থিকভাবে লাভবান হয় এবং পাশাপাশি সামাজিকভাবেও প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এই পরিবারগুলো সচ্ছলতার মুখ দেখছে।